গাজা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় ফাতাহর সদরদপ্তরগুলোতে হামাসের হামলার পর জাতীয় ঐক্যের সরকার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত এই দলটি।
ফাতাহ মঙ্গলবার জানিয়েছে, তাদের কেন্দ্রীয় কমিটি রাত আটটার বৈঠকে জাতীয় ঐক্য সরকারে আর থাকবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, মাত্র তিনমাস আগে হামাস এবং ফাতাহ জাতীয় ঐক্য সরকার গঠন করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৮ঘ.
bdnews24