২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক সফরে জন নেগ্রোপন্টে

ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল-মালিকিকে রাজনৈতিক সংস্কারের জন্য চাপ দিতে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন নেগ্রোপন্টে মঙ্গলবার বাগদাদ সফরে গেছেন। সফরকালে মালিকির সঙ্গে বৈঠকে নেগ্রোপন্টে জাতীয় সংহতি স্থাপনের প্রচেষ্টাসহ ইরাকি নিরাপত্তা বাহিনীর দক্ষতা এবং অন্যান্য বিষয়ের মধ্যে তেল রাজস্ব ভাগাভাগির জন্য দীর্ঘপ্রতীক্ষিত আইন প্রণয়নের বিষয়টি নিয়ে আলোচনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 01:26 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

বাগদাদ, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল-মালিকিকে রাজনৈতিক সংস্কারের জন্য চাপ দিতে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন নেগ্রোপন্টে মঙ্গলবার বাগদাদ সফরে গেছেন। সফরকালে মালিকির সঙ্গে বৈঠকে নেগ্রোপন্টে জাতীয় সংহতি স্থাপনের প্রচেষ্টাসহ ইরাকি নিরাপত্তা বাহিনীর দক্ষতা এবং অন্যান্য বিষয়ের মধ্যে তেল রাজস্ব ভাগাভাগির জন্য দীর্ঘপ্রতীক্ষিত আইন প্রণয়নের বিষয়টি নিয়ে আলোচনা করেন। মালিকির কার্যালয় থেকে একথা জানানো হয়েছে। তবে মালিকি আলোচ্য বিষয়গুলোতে কোনো প্রতিশ্র"তি বা আশ্বাস দিতে পেরেছেন কিনা সে ব্যাপারে কার্যালয় কিছু জানায়নি। ইরাকে রাজনৈতিক সংস্কার বিশেষ করে শিয়া ও সুন্নিদের মধ্যে সংহতি স্থাপনের জোর প্রচেষ্টা নেওয়াসহ অন্যান্য ইসুতেও অগ্রগামী পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন কংগ্রেসের ক্রমবর্ধমান চাপের মুখে নেগ্রোপন্টে এই সফরে এলেন। ইরাকে শিয়া-সুন্নি দাঙ্গা-সহিংসতা মোকাবিলায় এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে মালিকি সরকারকে সাহায্য করার জন্য বাগদাদে মোতায়েন রয়েছে হাজার হাজার মার্কিন সেনা। কিন্তু বেশিরভাগ মার্কিনিই সেনাদের দেশে ফিরিয়ে আনার পক্ষে। জনগণের এই দাবি বিবেচনায় রেখে কংগ্রেসও এই যুদ্ধ অবসানের দাবি জানিয়ে আসছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২০ঘ.