২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে লড়তে দেশে ফিরতে পারেন থাকসিন: থাই প্রধানমন্ত্রী

নির্বাসিত সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ইচ্ছে করলে দেশে ফিরে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ এবং তার সম্পদ জব্দ করার বিরুদ্ধে লড়তে পারেন। সেনা সমর্থিত অন্তবর্তী থাই প্রধানমন্ত্রী সুরাইয়ুদ চুলানন্ত মঙ্গলবার একথা বলেছেন। এজন্য তাকে ৬০ দিন সময় দেওয়া হবে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 12:41 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ব্যাঙ্কক, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- নির্বাসিত সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ইচ্ছে করলে দেশে ফিরে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ এবং তার সম্পদ জব্দ করার বিরুদ্ধে লড়তে পারেন। সেনা সমর্থিত অন্তবর্তী থাই প্রধানমন্ত্রী সুরাইয়ুদ চুলানন্ত মঙ্গলবার একথা বলেছেন। এজন্য তাকে ৬০ দিন সময় দেওয়া হবে বলে জানান তিনি। চুলানন্ত বলেন, "তার সম্পদের হিসেব দেওয়ার জন্য দেশে ফিরে আসার উপযুক্ত তিনি। সাংবাদিকদের তিনি বলেন,"এ কাজের জন্য তাকে ৬০ দিন সময় দেওয়া হবে এবং এর মধ্যেই যা করার তা করতে হবে তাকে।" এদিকে থাকসিনের আইনজীবি নপ্পাদন পাত্তামা ব্যাংককে সাংবাদিকদের জানিয়েছেন আগামী দু তিনদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন থাকসিন। নপ্পাদন বলেন, "আমাদের কোনঠাসা করে ফেলা হয়েছে। ফলে এখন লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই।" তিনি বলেন," তার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। তাই পরিকল্পনা বদলে দ্রুতই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তিনি।" এদিকে থাইল্যান্ডের রাজিৈনতক বিশ্লেষকরা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রার সম্পদ জব্দ করা হলে দেশটির সেনা সমর্থিত সরকারের ওপর রাজনেতিক চাপ বাড়বে এবং এতে করে থাকসিনের অনুগতরা আবারও বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে পড়তে পারে। সোমবার থাকসিন ও তার পরিবারের সদস্যদের নামে ২১টি ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা ১৫৩ কোটি ডলার জব্দ করার ঘোষণা দেয় দেশটির সম্পত্তির হিসেব গ্রহণ সংক্রান্ত কমিশন (এইসি)। ওই কমিশন মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংকগুলোকে থাকসিন পরিবারের সম্পদ জব্দ করার জন্য চিঠি দেয়। গত বছর থাকসিন পরিবারের মালিকানাধীন টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান বিক্রি করে দেওয়ার পর থেকে অজ্ঞাত থাকা আরও ৬১ কোটি ৮০ লাখ ডলার তহবিল খুঁজে বের করার জন্য ব্যাংকগুলোর সহায়তা চেয়েও চিঠি দিয়েছে সরকার। রাজনৈতিক বিশ্লেষক সুখুম নাওলসকুল ব্যাংককের একটি রেডিও স্টেশনকে বলেন,"এটা এমন একটি পদক্ষেপ যার বিরুদ্ধে মরিয়া হয়ে লড়বে বিরোধী পক্ষ।" তিনি বলেন," এইসি'র ব্যাখ্যা সত্ত্বেও মানুষ ভাববে যে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। থাকসিনের জন্য সহানুভূতিশীল হবে মানুষ, বিশেষত যারা মনে করেন যে অবিচারের শিকার হয়েছেন তিনি।" গত বছর এক বক্তপাতহীন সেনা অভ্যুত্থানে থাকসিন ক্ষমতাচ্যুত হওয়ার পর সম্পদের হিসেব গ্রহণ সংক্রান্ত ওই কমিটি গঠিত হয়। পাঁচ বছরের শাসনামলে থাকসিনের কথিত দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে ওই কমিশন। তবে তার বিরুদ্ধে এখনও কোনো মামলা দায়ের হয়নি। এইসির ওই বিবৃতিতে বলা হয়, "তদন্তের পর আমরা এ সিদ্ধান্তে পৌঁছেছি যে থাকসিন ও তার ঘনিষ্ঠ সহযোগীরা দুর্নীতিবাজ ছিলেন এবং তারা অনেক অপকর্ম করেছেন।" এর ভিত্তিেিতই তার সম্পদ জব্দ করার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছেন তারা। সাবেক পুলিশ কর্মকর্তা ও সফল টেলিকম ব্যবসায়ি থাকসিনের দল থাই রাখ থাই ২০০১ সালে ক্ষমতায় এসে গ্রামে বসবাসকারী থাইদের জীবনমান উন্নয়নের প্রতিশ্র"তি দিয়ে। ওই সময় তিনি সবার জন্য স্বাস্থ্যসেবা এবং কৃষকদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেন। থাকসিন দেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তবে রাজনৈতিক বিরোধী ও সমালোচকদের অভিযোগ, তিনি নিজের বিপুল পরিমাণ সম্পত্তি ব্যবহার করে ভোটারদের নিজের পক্ষে আনেন এবং 'দুর্নীতিগ্রস্ত নীতি' প্রণয়ন করে শিন কর্পের মতো নিজের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে অনৈতিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করেন। থাকসিন ২০০৬ সালের প্রথমদিকে সিঙ্গাপুরের তেমাসেক কম্পানির কাছে ৩৮০ কোটি ডলারে শিন কর্প বিক্রি করলে থাইল্যান্ডের রাস্তায় রাস্তায় বিক্ষোভ শুরু হয়। এ প্রসঙ্গে এইসির বিবৃতিতে বলা হয়, "শিন কর্পকে সুবিধা দেওয়ার জন্য থাকসিন ও তার সহযোগীরা অবৈধ উপায়ে অর্থ বানাতে ক্ষমতার অপব্যবহার করেছেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮৩০ ঘ.