গাজা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত বাহিনী ফাতাহ মঙ্গলবার পশ্চিম তীরের রামাল্লায় হামাস নিয়ন্ত্রিত আল-আকসা টেলিভিশন স্টেশন দখল করেছে। টেলিভিশনের সমস্ত যন্ত্রপাতি এখন তাদের দখলে। এ ঘটনার পরপরই হামাসের সশস্ত্র শাখা গাজায় ফাতাহর সদরদপ্তরগুলোতে হামলা চালানোর পাল্টা হুমকি দিয়েছে। সদরদপ্তরগুলো অবিলম্বে খালি করে না দিলে এই হামলা চালানো হবে বলে আলটিমেটাম দিয়েছে তারা। হামাসের এই আলটিমেটাম ফাতার বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণারই শামিল।
এদিকে, তুলনামূলক শান্ত পশ্চিম তীরের রামাল্লায় হামাস টেলিভিশন স্টেশনে ফাতাহর ওই অভিযান ফিলিস্তিনে প্রতিদ্বন্দ্বী দুদলের মধ্যে সংঘাত আরও প্রকট হয়ে ওঠারই লক্ষণ। ফাতাহ স্টেশনটি দখল করে নিলেও টেলিভিশন স
bdnews24