২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন প্রধানমন্ত্রীর বাড়িতে রকেট হামলা

ফিলিস্তিন প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার গাজার বাসভবনে মঙ্গলবার রকেট সঞ্চালিত গ্রেনেড হামলা চালিয়েছে বিরোধী জঙ্গিরা। হামলায় তার বাসভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং হানিয়া অক্ষত রয়েছেন। গত সোমবার থেকে এ নিয়ে দ্বিতীয়দফা হামলার শিকার হলেন হানিয়া। এদিকে গাজায় চতুর্থ দিনের মতো হামাস-ফাতাহ সংঘর্ষ অব্যাহত থাকায় সেখানকার পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। সোমবারের সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। সরকারি কর্মকর্তারা এসব কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 07:01 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

গাজা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ফিলিস্তিন প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার গাজার বাসভবনে মঙ্গলবার রকেট সঞ্চালিত গ্রেনেড হামলা চালিয়েছে বিরোধী জঙ্গিরা। হামলায় তার বাসভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং হানিয়া অক্ষত রয়েছেন। গত সোমবার থেকে এ নিয়ে দ্বিতীয়দফা হামলার শিকার হলেন হানিয়া। এদিকে গাজায় চতুর্থ দিনের মতো হামাস-ফাতাহ সংঘর্ষ অব্যাহত থাকায় সেখানকার পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। সোমবারের সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। সরকারি কর্মকর্তারা এসব কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী হানিয়ার বাসভবনে রকেট হামলার জন্য প্রতিপক্ষ ফাতাহকে দায়ি করেছেন হামাসের এক মুখপাত্র। ওই মুখপাত্র বলেছেন, হানিয়াকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। একইসঙ্গে এ হামলার সমুচিত জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। হামাস মুখপাত্র ফওজি বারহাওম নিশ্চিত করেছেন যে হানিয়া সেসময় বাড়ির ভেতরেই ছিলেন। বারহাওম বলেছেন, "হামলাকারীদের উচিৎ শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হামাস। আর খুনীদের শাস্তি দেওয়ার বিষয়ে কোনো দয়া-মায়া দেখানো হবে না।" এদিকে মঙ্গলবার সকালেও গাজার বিভিন্ন স্থানে হামাস ও ফাতাহ বন্দুকধারীরা একে অন্যের ওপর হামলা চালিয়েছে এবং সারা শহরে বিক্ষিপ্ত গোলাগুলি অব্যাহত রয়েছে। গত সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক চলাকালে প্রধানমন্ত্রী হানিয়ার দপ্তরে গুলি চালায় বন্দুকধারীরা। ওইদিন সংঘর্ষে এক নারীসহ মোট ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এসআরএস/১২৫৭ ঘ.