২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের সম্পত্তি জব্দ করবে থাইল্যান্ড

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রার ২১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করবে থাইল্যান্ডের সেনাসমর্থিত সরকার। এসব অ্যাকাউন্টে ১৫৩ কোটি ডলার জমা আছে। সোমবার দেশটির সম্পত্তির হিসেব গ্রহণ সংক্রান্ত কমিশন (এইসি) এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। গত বছর এক বক্তপাতহীন সেনা অভ্যুত্থানে থাকসিন ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই কমিটি গঠিত হয়। পাঁচ বছরের শাসনামলে থাকসিনের কথিত দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে ওই কমিশন। তবে তার বিরুদ্ধে এখনও কোনো মামলা দায়ের হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 01:07 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ব্যাঙ্কক, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রার ২১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করবে থাইল্যান্ডের সেনাসমর্থিত সরকার। এসব অ্যাকাউন্টে ১৫৩ কোটি ডলার জমা আছে। সোমবার দেশটির সম্পত্তির হিসেব গ্রহণ সংক্রান্ত কমিশন (এইসি) এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। গত বছর এক বক্তপাতহীন সেনা অভ্যুত্থানে থাকসিন ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই কমিটি গঠিত হয়। পাঁচ বছরের শাসনামলে থাকসিনের কথিত দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে ওই কমিশন। তবে তার বিরুদ্ধে এখনও কোনো মামলা দায়ের হয়নি। এইসির ওই বিবৃতিতে বলা হয়, "তদন্তের পর আমরা এ সিদ্ধান্তে পৌঁছেছি যে থাকসিন ও তার ঘনিষ্ঠ সহযোগীরা দুর্নীতিবাজ ছিলেন এবং তারা অনেক অপকর্ম করেছেন।" সাবেক পুলিশ কর্মকর্তা ও সফল টেলিকম ব্যবসায়ি থাকসিনের দল থাই রাখ থাই ২০০১ সালে ক্ষমতায় আসে গ্রামে বসবাসকারী থাইদের জীবনমান উন্নয়নের প্রতিশ্র"তি দিয়ে। ওই সময় তিনি সবার জন্য স্বাস্থ্যসেবা এবং কৃষকদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেন। থাকসিন দেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তবে রাজনৈতিক বিরোধী ও সমালোচকদের অভিযোগ, তিনি নিজের বিপুল পরিমাণ সম্পত্তি ব্যবহার করে ভোটারদের নিজের পক্ষে আনেন এবং 'দুর্নীতিগ্রস্ত নীতি' প্রণয়ন করে শিন কর্পের মতো নিজের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে অনৈতিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করেন। থাকসিন ২০০৬ সালের প্রথমদিকে সিঙ্গাপুরের তেমাসেক কম্পানির কাছে ৩৮০ কোটি ডলারে শিন কর্প বিক্রি করলে থাইল্যান্ডের রাস্তায় রাস্তায় বিক্ষোভ শুরু হয়। এ প্রসঙ্গে এইসির বিবৃতিতে বলা হয়, "শিন কর্পকে সুবিধা দেওয়ার জন্য থাকসিন ও তার সহযোগীরা অবৈধ উপায়ে অর্থ বানাতে ক্ষমতার অপব্যবহার করেছেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৮৫৮ ঘ.