মস্কো, জুন ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- আজারবাইজানের রাডার কেন্দ্র যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেওয়ার রুশ প্রস্তাব মার্কিন বিশেষজ্ঞদের দিয়ে বিশ্লেষণ করাতে চান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। পাশাপাশি তার এই প্রস্তাব রাশিয়ার বিশেষজ্ঞদের দিয়েও বিশ্লেষণ করে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার বুশ বলেন, মার্কিন ও রাশিয়ার বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় একে অপরের দেওয়া প্রস্তাব বিশ্লেষণ করে দেখলে তা উপকারে আসবে।
বুশ আরও বলেন, "এ পক্রিয়ায় আমরা একে অপরের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করলে, স্বচ্ছ্বভাবে তথ্য আদান-প্রদান করলে তা উপকারে আসবে।" এতে করে সবাইকে সুরক্ষিত করার জন্য ভালোভাবে প্রতিরক্ষা ব্যবস্থার রূপরেখা প্রণয়ন করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
জি এইট সম্মেলনকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ
bdnews24