২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ার রাজধানী নাইরোবিতে বোমা বিস্ফোরণে নিহত ১

কেনিয়ার রাজধানী নাইরোবিতে সোমবার সকালে এক বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছে। এটি একটি আত্মঘাতী বোমা হামলা হতে পারে বলে পুলিশ ধারণা করছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 08:38 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

নাইরোবি, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কেনিয়ার রাজধানী নাইরোবিতে সোমবার সকালে এক বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছে। এটি একটি আত্মঘাতী বোমা হামলা হতে পারে বলে পুলিশ ধারণা করছে । একজন পথচারী জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮টায় একটি খাবার দোকানের সামনে আবর্জনা ফেলার ঝুড়িতে রাখা একটি ছোট বোমা বিস্ফোরিত হয়। নাইরোবি থেকে রয়টার্সের এক প্রতক্ষ্যদর্শী জানান, এরপর একটি রক্তাক্ত মৃতদেহ কাছের ফুটপাতের ওপর পরে থাকতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, "আমরা ধারণা করছি, নিহত ব্যক্তি একজন আত্মঘাতী বোমা হামলাকারী। আমরা সবসময়ই শান্তিপ্রিয়। নাইরোবিতে এ ধরনের হামলার ঘটনা বিরল।" তিনি আরও জানান, ব্যস্ত সড়কের কাছে এই হামলায় অনেকে আহত হন। তারা দেশটির প্রধান হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে যান। ঘটনার আরেক প্রতক্ষ্যদর্শী ২০ বছর বয়সী ছাত্র ল্যাঙ্গাট জাস্টিস রয়টার্সকে বলেন, "বিস্ফোরণের শব্দ ছিল জোরালো। আমি প্রথমে মনে করেছিলাম, এটা ছিল গাড়ির চাকা ফাটার শব্দ। কিন্তু ওই বিস্ফোরণের শব্দ ছিল তার চেয়েও অনেক বেশি।" তিনি আরও জানান, "নাইরোবিতে এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। আমরা ঠিক জানি না, তবে এটা সন্ত্রাসী হামলা হতে পারে।" ঘটনার পরপরই শখানেক লোক জায়গাটির আশেপাশে ভিড় জমান। তবে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিয়ে জায়গাটি ঘিরে ফেলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডি/এসআরএস/১৪৩০ ঘ.