২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভো স্বাধীনতা পাবে: বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছ থেকে কসোভোর স্বাধীনতার আশ্বাস চায় আলবেনিয়া। রোববার ৭ ঘন্টার সফরে বুশ আলবেনিয়া পৌঁছেন। বলকান রাষ্ট্র আলবেনিয়ায় কোনো মার্কিন প্রেসিডেন্টের এটিই প্রথম সফর। এ সফরে কসোভোর জাতিগত আলবেনীয়দের স্বাধীনতার পক্ষে আরও জোরালো কিছু শোনার আশায় জনগণ তার দিকেই চেয়ে আছে। উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে বুশকে বরণ করেছে আলবেনিয়া। অন্য কোনো দেশে এরকম অভ্যর্থনা কেবল স্বপ্নেই পেতে পারেন বুশ। জার্মানি কিংবা ইতালি সফরকালে ব্যাপক বিক্ষোভের রুদ্ররূপ এখানে দেখতে হয়নি তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 11:47 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

তিরানা, জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- "জাতিসংঘের উচিত জরুরি ভিত্তিতে সার্বিয়ার কসোভো প্রদেশের স্বাধীনতা মঞ্জুর করা। আর রাশিয়া এর বিরোধিতা করতে থাকলে পশ্চিমারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।" মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ রোববার আলবেনিয়া সফরকালে একথা বলেছেন। আলবেনিয়ায় এক সংবাদ সম্মেলনে বুশ বলেন, আমাদের এ বিষয়টি নিয়ে এগিয়ে যাওয়া উচিত এবং শেষপর্যন্ত কসোভোর স্বাধীনতা নিয়ে আসা উচিত। তিনি আরও বলেন, "কসোভোর ৯০ শতাংশ জাতিগত আলবেনীয়র স্বাধীনতার এই আকাঙ্খা এখনও মেটানো হচ্ছে না দেখে আমি উদ্বিগ্ন।" রোববার ৭ ঘন্টার সফরে বুশ আলবেনিয়া পৌঁছেন। বলকান রাষ্ট্র আলবেনিয়ায় কোনো মার্কিন প্রেসিডেন্টের এটিই প্রথম সফর। এ সফরে কসোভোর স্বাধীনতার পক্ষে জোরালো কিছু শোনার আশায় তার দিকেই চেয়ে ছিল আলবেনীয়রা। বুশ তাদেরকে হতাশ করেননি। আলবেনিয়া উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে বুশকে বরণ করেছে। অন্য কোনো দেশে এরকম অভ্যর্থনা কেবল স্বপ্নেই পেতে পারেন বুশ। জার্মানি কিংবা ইতালি সফরকালে ব্যাপক বিক্ষোভের রুদ্ররূপ এখানে দেখতে হয়নি তাকে। বুশের সফর উপলক্ষ্যে রাজধানী তিরিনা ভরে যায় মার্কিন পতাকা, স্বাগত বাণী লেখা ব্যানার এবং হাস্যজ্জ্বল বুশের পোস্টারে। ৭ ঘন্টার এই সফরে বুশকে দেওয়া হবে একটি মেডেল, তার নামে নামকরণ করা হবে একটি রাস্তার এবং স্মারক ডাকটিকিট থাকবে তার ছবি। তিরানার অধিবাসী লুফতি জেনেলি বলেছেন, "বিশ্বে ভারসাম্য রক্ষার মূলমন্ত্র যুক্তরাষ্ট্রেরই আছে। আর আমাদের মতো এমন একটি ছোট দেশের জন্য এটি খুবই চমৎকার। কসোভোর স্বাধীনতার জন্য তারা আমাদের সাহায্য করছে। এজন্যই আমেরিকা চমৎকার।" উল্লেখ্য, ১৯৯০ সালে স্ট্যালিনিস্ট শাসনাবসানের পর থেকেই আলবেনীয়রা পশ্চিমা অনুরাগী হয়ে ওঠে। ১৯৯৯ সালে দুয়ের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়। ওই সময় তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন কসোভোয় হস্তক্ষেপের পদক্ষেপ নেন। যুদ্ধপরাধী সার্ব সেনাদের কসোভো থেকে বের করে দেয় ন্যাটো। পরিস্থিতির নিয়ন্ত্রণ ভার নেয় জাতিসংঘ। আলবেনীয়রা বুশের এই সফরকে ইরাক ও আফগান যুদ্ধে তাদের মার্কিন নীতি সমর্থনেরই পুরস্কার বলে মনে করছে। ওই দুই যুদ্ধে আলবেনিয়া কিছুসংখ্যক সেনা পাঠিয়েছে। তাছাড়া গুয়ান্তানামো বে'র কয়েকজন বন্দিকে আশ্রয়ও দিয়েছে আলবেনিয়া। এ বছরই কসোভোর স্বাধীনতা দেওয়ার জাতিসংঘ পরিকল্পনায় জোরালো সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু সার্বিয়ার মিত্র দেশ রাশিয়া এর ঘোর বিরোধিতা করছে। শনিবার ইতালি সফরকালে বুশ বলেছেন, জাতিসংঘকে কসোভোর স্বাধীনতার পরিকল্পনার ব্যাপারে এখনই পদক্ষেপ নিতে হবে। কিন্তু রাশিয়া গত শুক্রবার পশ্চিমাদের কসোভোর স্বাধীনতা পশ্নে জাতিসংঘে পশ্চিমাদের ভোটের প্রস্তাব প্রত্যখ্যান করেছে। তাছাড়া রুশ প্রেসিডেন্ট ভ