মস্কো, জুন ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- যুক্তরাষ্ট্রকে আজারবাইজানের রাডার যৌথভাবে ব্যবহার করতে দেওয়ার রুশ প্রস্তাবের পর মধ্য ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আর প্রয়োজন নেই। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কোয় সাংবাদিকদের শনিবার একথা বলেছেন। পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার ঘোর বিরোধিতার পর গত বৃহস্পতিবার জি এইট সম্মেলনে আকস্মিকভাবেই প্রেসিডেন্ট বুশকে এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি হন পুতিন। এরপরই তিনি আজারবাইজানের রুশ নিয়ন্ত্রাণাধীন রাডার কেন্দ্র ব্যবহারের প্রস্তাব দেন বুশকে। কিন্তু এ প্রস্তাবকে পাশ কাটিয়েই শুক্রবার পোল্যান্ড সফরের সময় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন বুশ। পোল্যান্ডে বুশের কথার জবাবেই শনিবার ওই মন্তব্য করল রাশিয়া।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শনিবার মস্কোতে সাংবাদিকদের বলেন, "নির্ভরযোগ্য এবং আগাম সতর্কতার জন্য একটি সক্ষম ব্যবস্থা এটি (আজারবাইজানের কাবালা রাডার স্টেশন)।" তিনি বলেন," এটি দারুণভাবে সবগুলো প্রয়োজন মেটাতেই সক্ষম এবং প্রতিবেশীদের সঙ্গে রাশিয়ার সম্পর্কের কোনো ক্ষতি না করেই আমাদের স্বার্থ রক্ষা করবে এই রাডার স্টেশন।"
পোল্যান্ডের প্রেসিডেন্ট লেস কাজিনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের শুক্রবারের যৌথ ঘোষণার পরও যে রুশ প্রস্তাব বজায় থাকছে এমন ধারণা দিতেই কথাগুলো বলেন ল্যাভরভ।
এ সময় প্রস্তাবিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করে দেন ল্যভরভ। রাশিয়া ওই মার্কিন পরিকল্পনায় অংশগ্রহণ করবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,"যে ব্যবস্থা আমাদের জন্যই হুমকি হয়ে উঠতে পারে এমন একটা কিছু গড়ে তুলতে আমরা নিজেরাই অংশ নেবো এমন চিন্তা করাটা দূরাশা।"
এর আগে জি এইট সম্মেলনে বুশের সঙ্গে বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ
bdnews24