২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর লেবাননে শরণার্থী শিবিরে সরকারি সেনা-জঙ্গিদের সংঘর্ষ চলছেই

লেবাননের নাহর আল-বারেদে ফিলিস্তিন শরণার্থী শিবিরে শনিবারও লেবাননি সেনা ও আল কায়েদা সমর্থিত জঙ্গি বাহিনীর সংঘর্ষ চলছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় প্রায় তিন সপ্তাহ আগে। এ শিবিরে ফাতাহ আল ইসলাম জঙ্গি সংগঠনের যোদ্ধারা আমৃত্যু যুদ্ধ করার ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 09:46 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

নাহর আল বারেদ, লেবানন, জুন ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লেবাননের নাহর আল-বারেদে ফিলিস্তিন শরণার্থী শিবিরে শনিবারও লেবাননি সেনা ও আল কায়েদা সমর্থিত জঙ্গি বাহিনীর সংঘর্ষ চলছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় প্রায় তিন সপ্তাহ আগে। এ শিবিরে ফাতাহ আল ইসলাম জঙ্গি সংগঠনের যোদ্ধারা আমৃত্যু যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। শনিবার উত্তর লেবাননের শরণার্থী শিবিরের প্রান্তে অবস্থান নিয়ে সরকারি সেনারা জঙ্গিদের ওপর স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিবর্ষণ ও কামানের গোলা নিক্ষেপ করে। ৪০ হাজার শরণার্থীর এ শিবিরটি বর্তমানে খাবার, পানি ও বিদ্যুৎ সরবরাহের সঙ্কটে ভুগছে। এ সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ১১৫ জন ব্যক্তি নিহত হয়েছেন। এদের মধ্যে ৪৭ জন সেনা এবং ৩৮ জন জঙ্গি। ১৯৭৫-১৯৯০ সালের গৃহযুদ্ধের পর লেবাননে এটিই সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী অভ্যন্তরীণ সংঘর্ষ। লেবাননের ইসলামপন্থীরা স