২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াসুকুনি সমাধিক্ষেত্র নিয়ে চীনের পাল্টা সমালোচনায় তাইওয়ানি নেতা লি

টোকিওর ইয়াসুকুনি যুদ্ধ সমাধিক্ষেত্র সফর করায় চীনের সমালোচনার জবাবে দেশটির পাল্টা সমালোচনা করলেন তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট লি তেং - হুই। জাপান সফররত এ তাইওয়ানি নেতা বলেছেন, চীন ও কোরিয়া তাদের নিজেদের সমস্যার সমাধান করতে পারছে না বলেই ইয়াসুকুনি সমাধিক্ষেত্র নিয়ে মাথা ঘামাচ্ছে। তার বক্তব্যে আবারও তাইওয়ানকে একটি স্বাধীন দেশ হিসেবে উল্লেখ করে লি বলেন, তাইওয়ান সম্পর্কে বেইজিং কী বললো তা নিয়ে ভাবনার কিছু নেই তাইওয়ানিদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 08:47 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

টোকিও, জুন ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- টোকিওর ইয়াসুকুনি যুদ্ধ সমাধিক্ষেত্র সফর করায় চীনের সমালোচনার জবাবে দেশটির পাল্টা সমালোচনা করলেন তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট লি তেং - হুই। জাপান সফররত এ তাইওয়ানি নেতা বলেছেন, চীন ও কোরিয়া তাদের নিজেদের সমস্যার সমাধান করতে পারছে না বলেই ইয়াসুকুনি সমাধিক্ষেত্র নিয়ে মাথা ঘামাচ্ছে। তার বক্তব্যে আবারও তাইওয়ানকে একটি স্বাধীন দেশ হিসেবে উল্লেখ করে লি বলেন, তাইওয়ান সম্পর্কে বেইজিং কী বললো তা নিয়ে ভাবনার কিছু নেই তাইওয়ানিদের। তার ইয়াসুকুনি সফরে চীনের সমালোচনার জবাবে লি বলেন, "ইয়াসুকুনি নিয়ে সমস্য সৃষ্টির কারণ হলো, চীন ও কোরিয়া তাদের নিজেদের সমস্যার সমাধান করতে পারছে না।" এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, "ইয়সুকুনি নিয়ে কোনো বিদেশি সরকারের সমালোচনার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই।" এ সময় তাইওয়ান সম্পর্কে চীনের দৃষ্টিভঙ্গির নিন্দা জানিয়ে ৮৪ বছর বয়সী লি বলেন, "আমি মনে করি, তাইওয়ান ইতিমধ্যেই একটি স্বাধীন, মুক্ত, শান্তিপ্রিয় ও গণতান্ত্রিক দেশ।" "চীনারা তাইওয়ান নিয়ে কথা বলতে পারে, কিন্তু আমি সেসবের পরোয়া করি না এবং তাইওয়ানি জনগণকেও ওসবের পরোয়া না করতেই উৎসাহিত করবো।" জাপান সফরের শেষ পর্যায়ে এসে ইয়সুকুনি সমাধিক্ষেত্র সফরে যান তাইওয়ানি নেতা লি। এ সফরকে একান্ত ব্যক্তিগত সফর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধে নিহত তার বড় ভাইকে স্মরণ করতেই এখানে এসেছেন তিনি। যুদ্ধের সময় তাইওয়ান জাপানের উপনিবেশ থাকাকালে তার ভাই জাপানিদের হয়ে লড়ে নিহত হন। লি বলেন, "আমার ভাইকে স্মরণ করার জন্য তার দেহাবশেষ কিংবা শেষকৃত্যের কোনো স্মৃতিই নেই আমাদের কাছে।" কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সমরনেতাসহ লাখ লাখ সেনার সমাধিস্থল ইয়াসুকুনি সমাধিক্ষেত্র সফরকে জাপানের সামরিক অতীতের প্রতি শ্রদ্ধা জানানোর সামিল বলে এর সমালোচনা করে আসছে চীন। সমাধিক্ষেত্রটিতে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সফরেরও তীব্র নিন্দা জানায় চীন। সাধারণ সেনা ও সমরনেতাদের সঙ্গে এখানে বিশ্বযুদ্ধকালের জাপানি প্রধানমন্ত্রী হিদেকি তোজারও সমাধি রয়েছে। বিডিনিউজ টুয়েন্টি৬ফোর ডটকম/এএমটি/এসআরএস/১৪৪০ ঘ.