কোয়েটা, জুন ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি শহরে এক বোমা বিস্ফোরণে শুক্রবার কমপক্ষে তিনজন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। বন্দর নগরী করাচির অদূরে হাব শহরের একটি হোটেলের সামনে ওই বিস্ফোরণ ঘটে। পুলিশ শনিবার একথা জানিয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আফ্রিদি জানান, " কারখানা শ্রমিকদের বহনকারী একটি বাস হোটেলের সামনে এসে থামলে ওই বিস্ফোরণটি ঘটে। এতে তিনজন মারা যান এবং আরও নয়জন আহত হন।"
তিনি বলেন, "সম্ভবত দূর নিয়ন্ত্রণ ব্যবস্থায় এ বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে"
কোনো জঙ্গি সংগঠন কিংবা স্থানীয় কোনো রাজনৈতিক গ্র"প এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
তবে এর আগে এ জাতীয় বিস্ফোরণের জন্য স্থানীয় বেলুচ জাতীয়তাবাদীদের দায়ী করেছে দেশটির কর্তপক্ষ।
গ্যাস সমৃদ্ধ প্রদেশটিতে অধিকতর স্বায়ত্বশাসন কিংবা স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বেলুচ জাতীয়তাবাদীরা। এর আগে বিভিন্ন সময়ে পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। গ্যাস পাইপলাইনসহ বিদুৎ কেন্দ্র ও অন্যান্য সরকারি স্থাপনাও স্থানীয় বিদ্রোহী গ্র"পগুলোর হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১২২০ ঘ.
bdnews24