২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা ও ভারতীয়রা কার্বন নির্গমণ হ্রাসের পক্ষে: জরিপ

বেশির ভাগ চীনা ও ভারতীয় নাগরিকই কার্বন ডাই অক্সাইড নির্গমণ হ্রাসে উন্নত দেশগুলোর দাবি মেনে নেওয়ার পক্ষে। বিশ্বের উদীয়মান দেশগুলোর প্রতি এই দাবি জানানোর অধিকার উন্নত দেশগুলোর আছে বলেও তারা মনে করেন। ওয়াশিংটন ভিত্তিক 'গ্লোবাল মার্কেট ইনসাইট' এর এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 11:17 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

লন্ডন, জুন ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বেশির ভাগ চীনা ও ভারতীয় নাগরিকই কার্বন ডাই অক্সাইড নির্গমণ হ্রাসে উন্নত দেশগুলোর দাবি মেনে নেওয়ার পক্ষে। বিশ্বের উদীয়মান দেশগুলোর প্রতি এই দাবি জানানোর অধিকার উন্নত দেশগুলোর আছে বলেও তারা মনে করেন। ওয়াশিংটন ভিত্তিক 'গ্লোবাল মার্কেট ইনসাইট' এর এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। জরিপে অংশ নেওয়া চীনাদের ৬২ শতাংশ এবং ভারতীয়দের ৬৩ শতাংশ উত্তরদাতাই এ ব্যাপারে একমত যে, চীন এবং ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতে কার্বন-ডাই অক্সাইড নির্গমণ রোধের উন্নত দেশগুলোর দাবি যথার্থ এবং সঠিক। কিন্তু চীন এবং ভারত সরকার উন্নত দেশগুলোর এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। এ বছর ১৪ টি দেশে 'ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট রিভিউ' পরিচালিত জরিপে অংশগ্রহণকারী ১৪ হাজার ১৮৮ জনের ১৮ শতাংশ উত্তরদাতাই বলেছেন, বিশ্বে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে মার্কিন সরকারের নীতিই সবচে বড় হুমকি। এ জরিপে আরও অংশ নেন যুক্তরাষ্ট্রের ১৩ শতাংশ নাগরিক এবং ইউরোপের জি এইট ভুক্ত দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ব্রিটেনের ২৩ শতাংশ নাগরিক। এবারের জি এইট সম্মেলনে বিশ্ব নেতারা গ্রিনহাউস গ্যাস নির্গমণ গ্রহণযোগ্য মাত্রায় নামিয়ে আনতে চুক্তিবদ্ধ হলেও এর কোনো সুর্নির্দিষ্ট লক্ষ্যমাত্র নির্ধারণ করেননি। যুক্তরাষ্ট্র বরাবরই গ্রিনহাউস গ্যাস নির্গমণ রোধে কোনোরকম বাধ্যবাধকতা প্রত্যাখ্যান করে আসছেন। তার যুক্তি, এতে করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া তিনি এ প্রক্রিয়ায় চীন এবং ভারতেও শামিল করার দাবি জানান। কিন্তু জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ১৪ শতাংশ উত্তরদাতা উন্নয়নশীল দেশগুলোর কার্বন ডাই অক্সাইড নির্গমণ রোধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়াকে বিশ্ব জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবচে বড় হুমকি বলে মনে করছেন। উল্লেখ্য, চীন এবং ভারতে কার্বন ডাই অক্সাইড নির্গমণের মাত্রার চেয়ে উত্তর আমেরিকা এবং ইউরোপেই এর মাত্রা বেশি। অস্ট্রেলিয়া, ব্রাজিল. চীন, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রে মে মাসে ই-মেইলে এ জরিপ চালানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১২ঘ.