২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে উ কোরিয়া

উত্তর কোরিয়া সোমবার ২টি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে দুবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপের সমালোচনা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 03:58 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

সিউল, জুন ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- উত্তর কোরিয়া সোমবার ২টি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে দুবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপের সমালোচনা করেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কয়টি বা কি ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে সে ব্যাপারে তারা সুনির্দিষ্ট করে কিছু জানাননি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র গর্ডন জন্দ্রে বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পদক্ষেপ মোটেই গঠণমুলক নয় এবং পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি পরিহার করার দিকেই মনোনিবেশ করা উচিত বলে তিনি মন্তব্য করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫২ঘ.