২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিনহাউস গ্যাস নির্গমণ 'গ্রহণযোগ্য মাত্রায়' আনতে জি এইট চুক্তিবদ্ধ: মার্কেল

জি এইট সম্মেলনে বিশ্ব নেতারা গ্রিনহাউস গ্যাস নির্গমণ 'গ্রহণযোগ্য মাত্রায়' নামিয়ে আনতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সম্মেলনে সাংবাদিকদের মার্কেল বলেন, "লক্ষ্যমাত্রা নির্ধারণী চুক্তিতে আমরা পরিস্কার ভাষাতেই স্বীকার করে নিয়েছি যে, কার্বন ডাই অক্সাইড নির্গমণ বৃদ্ধি আগে রোধ করতে হবে। তারপর এই নির্গমণ গ্রহণযোগ্য মাত্রায় নামিয়ে আনতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 02:31 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

জার্মানি, জুন ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জি এইট সম্মেলনে বিশ্ব নেতারা গ্রিনহাউস গ্যাস নির্গমণ 'গ্রহণযোগ্য মাত্রায়' নামিয়ে আনতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সম্মেলনে সাংবাদিকদের মার্কেল বলেন, "লক্ষ্যমাত্রা নির্ধারণী চুক্তিতে আমরা পরিস্কার ভাষাতেই স্বীকার করে নিয়েছি যে, কার্বন ডাই অক্সাইড নির্গমণ বৃদ্ধি আগে রোধ করতে হবে। তারপর এই নির্গমণ গ্রহণযোগ্য মাত্রায় নামিয়ে আনতে হবে।" তিনি আরও বলেন, জি এইটভুক্ত দেশগুলো জার্মাানির প্রস্তাবিত ২০৫০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমণ ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা বিবেচনা করে দেখতে রাজি হয়েছে। তবে নেতারা এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্র"তি দেননি। এর আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)'র এক সূত্র জানান, জার্মানিতে আয়োজিত জি-এইট সম্মেলনে নেতারা গ্রিনহাউস গ্যাস নির্গমণ 'গ্রহণযোগ্য মাত্রায়' কমিয়ে আনতে একমত হয়েছেন। পাশাপাশি তারা জাতিসংঘ প্রক্রিয়ার অধীনে যুক্তরাষ্ট্রের জলবায়ু পরিকল্পনায় শামিল হতে চান। ওই সূত্র রয়টার্সকে জানান, "গ্রহণযোগ্য মাত্রায় গ্রিনহাউস গ্যাস নির্গমণ রোধের প্রয়োজনীয়তার ব্যাপারে নেতারা একমত হয়েছেন।" জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সম্মেলনে নেতাদেরকে ২০৫০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমণ ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্র তার বিরোধিতা করেছে। তবে ইইউ সূত্র বলছেন, "জি এইট এর চূড়ান্ত দলিলে নেতারা জার্মানি তথা ইইউ এর এই লক্ষ্যমাত্রাকে স্বীকৃতি দেবেন।" জি এইট নেতারা যে ব্যাপক হারে গ্রিনহাউস গ্যাস নির্গমণ হ্রাসের প্রস্তাবে রাজি হবেন না একথা বৃহস্পতিবার আগেই জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের ব্লেয়ার জানান, "২০৫০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমণ গ্রহণযোগ্য মাত্রায় কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে প্রত্যেকের কাছ থেকে প্রতিশ্র"তি আদায়ের মধ্য দিয়েই এবারের জি-এইট সম্মেলন শেষ হবে।" কিন্তু ব্লেয়ার বলেন, "সংখ্যাতাত্বিক হারে বা ব্যাপক হারে গ্রিনহাউস গ্যাস নির্গমণ হ্রাস করার লক্ষ্যমাত্রা মেনে নিতে নেতারা এখনই রাজি হতে পারছেন না।" ব্লেয়ার আরও বলেন, "এ বিষয়টি নিয়ে জি এইটে বিস্তারিত আলোচনা হতে পারে না।" তিনি এ প্রক্রিয়ায় উদীয়মান বিশ্বশক্তি ভারত এবং চীনকে এ পক্রিয়ায় শমিল করার দাবি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১০ঘ.