২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিতে চেয়েছিলেন ইফতিখার চৌধুরী'

বরখাস্ত হওয়ার আগে পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরী চেয়েছিলেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনী মাসগুলোর কাজকর্ম তাকেই তদারক করার ভার দিন। পাক সেনা গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মঈন নাদিম ইজাজ আহমেদ মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 12:21 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ইসলামাবাদ, জুন ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বরখাস্ত হওয়ার আগে পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরী চেয়েছিলেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনী মাসগুলোর কাজকর্ম তাকেই তদারক করার ভার দিন। পাক সেনা গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মঈন নাদিম ইজাজ আহমেদ মঙ্গলবার একথা বলেছেন। তিনমাস আগে প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করে মুশাররফ এ যাবৎকালের সবচে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। এ ঘটনার জেরে পাকিস্তানে এখনও চলছে প্রতিবাদ-বিক্ষোভ। প্রধান বিচারপতি বরখাস্তের প্রতিবাদে দেশে পূর্ণ গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিরোধীদলগুলোর সঙ্গে বিক্ষোভে নেমেছেন আইনজীবীরাও। সময়টা মুশাররফের জন্য খারাপ যাচ্ছে। তিনি এ বছর শেষে জাতীয় ও প্রাদেশিক পরিষদে পুনর্নির্বাচিত হওয়ার বিতর্কিত পরিকল্পনা করেছেন। ইজাজ আহমেদ জানান, ইফতিখার চৌধুরী তাকে বলেছিলেন, "মুশাররফের আগাম নির্বাচন আহ্বান করা উচিত।" ইজাজ আরও জানান, "তার মত ছিল এটাই যে, প্রেসিডেন্ট মুশাররফের উচিত পার্লামেন্ট ভেঙে দিয়ে পাকিস্তানের প্রধান বিচারপতির অধীনে নির্বাচন অনুষ্ঠান করতে দেওয়া।" সুপ্রীম কোর্টে পেশ করা এক দলিলে ইজাজ একথা জানান। এতে আরও বলা হয়, " তিনি (ইফতিখার) আমাকে সবকিছু নির্বিঘে