জার্মানি, জুন ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জি এইট সম্মেলনে নেতারা গ্রিনহাউস গ্যাস নির্গমণ 'গ্রহণযোগ্য মাত্রায়' কমিয়ে আনায় রাজি হতে পারেন, কিন্তু তারা ব্যাপক হারে গ্রিনহাউস গ্যাস নির্গমণ হ্রাসের প্রস্তাবে রাজি নন। এই ল্যমাত্রা তারা নির্ধারণ করবেন না। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের ব্লেয়ার জানান, "২০৫০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমণ গ্রহণযোগ্য মাত্রায় কমিয়ে আনার ল্যমাত্রা অর্জনে প্রত্যেকের কাছ থেকে প্রতিশ্র"তি আদায়ের মধ্য দিয়ে এবারের জি-এইট সম্মেলন শেষ হওয়া সম্ভব।"
কিন্তু ব্লেয়ার বলেন, "সংখ্যাতাত্বিক হারে বা ব্যাপক হারে গ্রিনহাউস গ্যাস নির্গমণ হ্রাস করার ল্যমাত্রা মেনে নিতে নেতারা রাজি হবেন না।"
জি-এইট এর আয়োজক দেশ জার্মানি সম্মেলনে নেতাদেরকে ২০৫০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমণ ৫০ শতাংশ কমিয়ে আনার ল্যমাত্রা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
কিন্তু ব্লেয়ার বলেন, "এ বিষয়টি নিয়ে জি-এইটে বিস্তারিত আলোচনা হতে পারে না।" তিনি এ প্রক্রিয়ায় উদীয়মান বিশ্বশক্তি ভারত এবং চীনকে এ পক্রিয়ায় শমিল করার দাবি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১০ঘ.
bdnews24