ওয়াশিংটন, জুন ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সন্ত্রাসবিরোধী লড়াইয়ে মিত্র পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের প্রতি সমর্থন অব্যাহত রাখছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ।
প্রধান বিচারপতিকে বরখাস্ত করা নিয়ে পাকিস্তানে চলমান রাজনৈতিক সঙ্কট সত্ত্বেও মুশাররফের কঠোর সমালোচনা করা থেকে বিরত আছেন বুশ ও তার প্রশাসন। তবে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক, বড় বড় সংবাদপত্র ও কিছু কিছু কর্মকর্তা আশঙ্কা করছেন, পাকিস্তানের এ সঙ্কট দীর্ঘায়িত হতে পারে, আর এর ফলে দেশটিতে দীর্ঘমেয়াদী অসন্তোষ দেখা দিতে কিংবা অভ্যুত্থান পর্যন্ত ঘটতে পারে।
সন্ত্রাসবিরোধী লড়াইয়ে প্রথম সারির মিত্র পাকিস্তানকে নিয়ে সঙ্কটময় এ মুহূর্তে গৃহীত যেকোনো ধরনের ভুল সিদ্ধান্ত ওয়াশিংটন ও ইসলামাবাদ উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে।
বুশ প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, ইরানের পরমাণু উচ্চাকাঙ্খার চেয়ে বরং পাকিস্তানের অস্থিতিশীলতা নিয়ে তিনি বেশি উদ্বিগ্ন।
সমালোচকরা বলছেন, মুশাররফের সঙ্গে এতো ঘনিষ্ঠতা রক্ষা করে গণতন্ত্রের প্রতীক হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছেন বুশ। শুধু তাই নয়, এ সঙ্কট দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের ভবিষ্যত নেতৃত্বও উঠে আসবে।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ পিসের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ক্রিস্টিন ফেয়ার এক সাক্ষাৎকারে বলেন, "যুক্তরাষ্ট্র এমন এক ব্যক্তিকে সমর্থন করছে আপাতদৃষ্টিতে দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণের বিপক্ষে গিয়ে।"
"এমন এক ব্যক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক রাখা ঠিক নয়, যার বৈধতা সামান্যই। তবে এটা পরিস্থিতি থেকে উত্তরণের বিকল্প কৌশল দৃষ্টিগোচর হচ্ছে।"
"যুক্তরাষ্ট্র দেখছে যে মুশাররফের ওপর আক্রমণ হচ্ছে, এরপরও তারা তাকে শক্তিশালী করার সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
বুশ এমনিতেই ইরাক, ইরান ও উত্তর কোরিয়াকে নিয়ে বিপদে আছেন। নিজ পদের মেয়াদ শেষ হওয়ার দেড় বছরের মধ্যে নতুন কোনো ধরনের সঙ্কটে জড়াতে চাইবেন না তিনি।
বুশ ও তার ঘনিষ্ঠ সহযোগীরা নিজেদের এই বলে সান্ত্বনা দিচ্ছেন যে মুশাররফকে যদি উৎখাত করা হয় তবে মৌলবাদী মুসলমানরা পাকিস্তানে ছড়িয়ে পড়বে এবং তার উত্তরসূরী আল কায়েদা ও আফগান সীমান্তে তালেবান বাহিনীকে দমনে ওয়াশিংটনকে সেভাবে সহায়তা করবেন না।
তবে এ ধারণাকে 'অর্থহীন' বলে উল্লেখ করেছেন ক্রিস্টিন ফেয়ার।
কর্তৃপক্ষ এ সপ্তাহে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে বিরোধী দলের কয়েকশ কর্মীকে আটক করেছে। গত মার্চে প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরিকে বরখাস্তের পর থেকেই পাকিস্তানে বিক্ষোভ-আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থেই কর্মীদের আটক করা হচ্ছে বলে যুক্তি দেখাচ্ছে সরকার। কিন্তু বিরোধীরা বলছে, কর্তৃপক্ষ তাদের ওপর বড় ধরনের দমনাভিযান শুরু করেছে।
বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে নিউইয়র্ক টাইমসের সা
bdnews24