২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাবি দ্বিতীয়বারের মত বিয়ের পরিকল্পনা করছেন। আগামী শনিবার বাদাবি বিয়ের করছেন বলে বুধবার তার এক সহযোগী জানিয়েছেন। স্তন ক্যান্সারে আক্রান্ত প্রথম স্ত্রী এনডোন মাহমুদের মৃত্যুর দুই বছরেরও কম সময়ে তিনি এ সিদ্ধান্ত নিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 06:17 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

কুয়ালালামপুর, জুন ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাবি দ্বিতীয়বারের মত বিয়ের পরিকল্পনা করছেন। আগামী শনিবার বাদাবি বিয়ের করছেন বলে বুধবার তার এক সহযোগী জানিয়েছেন। স্তন ক্যান্সারে আক্রান্ত প্রথম স্ত্রী এনডোন মাহমুদের মৃত্যুর দুই বছরেরও কম সময়ে তিনি এ সিদ্ধান্ত নিলেন। তার এক ঘনিষ্ঠ সহযোগী রয়টার্সকে জানিয়েছেন, বাদাবি (৬৭) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় তার প্রশাসনিক বাসভবনের ব্যবস্থাপক জিনি আবদুল্লাহকে (৫৩) বিয়ে করবেন। তবে অনুষ্ঠানটি হবে পারিবারিক পর্যায়ে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সহযোগী বলেন, "এই অনুষ্ঠানটিতে শুধুই নিকট আত্মীয়রা উপস্থিত থাকবেন।" বাদাবির ভবিষ্যত স্ত্রী জিনি তালাকপ্রাপ্ত এবং দুই সন্তানের মা। প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পদে দায়িত্ব নেওয়ার আগে তিনি মালয়েশিয়ার বেশ কয়েকটি হোটেল ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। তাৎক্ষণিকভাবে এ খবরের বিস্তারিত জানা যায়নি। আবদুল্লাহর প্রথম স্ত্রী এনডোন মাহমুদ সরকারি প্রশাসনে তার সহকারী ছিলেন। তাদের ৪০ বছরের বিবাহিত জীবন শেষ হয় ক্যান্সারের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ শেষে ২০০৫ সালের ২০ অক্টোবর এনডোনের মৃত্যুর মধ্য দিয়ে। তাদের দুই সন্তান কামালউদ্দিন ও নূরী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডি/এসআরএস/১২০৪ ঘ.