২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জি-এইট সম্মেলনে চীনের মানবাধিকার রেকর্ড প্রাধান্য পাওয়া উচিত'

জার্মানিতে আসন্ন জি-এইট সম্মেলনে চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে যথাযথ আলোচনা দাবি করেছে চীনের সিনজিয়াং প্রদেশের জাতিগত মুসলিম ইউঘুরদের প্রতিনিধিত্বকারী দল 'দ্য ওয়ার্ল্ড ইউঘুর কংগ্রেস'। দলটি মঙ্গলবার এ দাবি জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 12:06 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

বেইজিং, জুন ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জার্মানিতে আসন্ন জি-এইট সম্মেলনে চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে যথাযথ আলোচনা দাবি করেছে চীনের সিনজিয়াং প্রদেশের জাতিগত মুসলিম ইউঘুরদের প্রতিনিধিত্বকারী দল 'দ্য ওয়ার্ল্ড ইউঘুর কংগ্রেস'। দলটি মঙ্গলবার এ দাবি জানায়। ইউঘুর জঙ্গিরা চীনের দৃষ্টিতে সন্ত্রাসী। ১৯৯০ সালে কয়েক দফা বোমা হামলা এবং হত্যার ঘটনার জন্য চীন এই জঙ্গিদের দায়ী করে আসছে। দলটির নেতৃত্বে রয়েছেন ভিন্নমতাবলম্বী রেবিয়া কাদের। জার্মান ভিত্তিক এই দল এক বিবৃতিতে জানায়, "দ্যা ওয়ার্ল্ড ইউঘুর কংগ্রেস চায় জি-এইট সম্মেলনে অন্যান্য অনেক জটিল ইসুর সঙ্গে মানবাধিকার ইসুটিও আলোচনায় প্রাধান্য পাক। এর পাশাপাশি জি-এইট এর সদস্যরা চীনের সঙ্গে অর্থনৈতিক ও অন্যান্য সুনির্দিষ্ট ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করুক।" দলটি আরও জানায়, " জি-এইট সম্মেলনে চীনের উপস্থিতিতে শিল্পোন্নত দেশগুলো দারফুরে মানবাধিকার সঙ্কট সমাধান এবং দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটানোর জন্য প্রতিশ্র"তিবদ্ধ হতে বেইজিংকে চাপ দেওয়ার সুযোগ পাবে।" উল্লেখ্য, সুদান পরিস্থিতি সমর্থনের জন্য চিন আন্তর্জাতিক নিন্দার শিকার হয়েছে। বিডিনিউজ টুয়ে