২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক তৎপরতার অনুমতি দেওয়া হলো থাইল্যান্ডে

থাইল্যান্ডে সেনাসমর্থিত মন্ত্রিসভা সেদেশের রাজনৈতিক দলগুলোকে তৎপরতার চালানোর অনুমতি দিয়েছে। সরকারের এক মুখপাত্র মঙ্গলবার একথা জানান। কয়েকদিন আগে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রা ও তার থাই রাখ থাই দলকে নিষিদ্ধ ঘোষণা করার পর সরকার এ সিদ্ধান্ত নিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 09:22 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ব্যাঙ্কক, জুন ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডে সেনাসমর্থিত মন্ত্রিসভা সেদেশের রাজনৈতিক দলগুলোকে তৎপরতার চালানোর অনুমতি দিয়েছে। সরকারের এক মুখপাত্র মঙ্গলবার একথা জানান। কয়েকদিন আগে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রা ও তার থাই রাখ থাই দলকে নিষিদ্ধ ঘোষণা করার পর সরকার এ সিদ্ধান্ত নিল। তবে সরকার নতুন দল গঠনের অনুমতি দেয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন সরকারি মুখপাত্র নাত্তাবাত সুথিওথিন। এর ফলে গত সপ্তাহে নিষিদ্ধ থাই রাখ থাই নতুন নামে আত্মপ্রকাশ করার সুযোগ পাচ্ছে না। এ সংক্রান্ত নতুন আইন প্রণয়নের পরেই কেবল এ অনুমতি দেওয়া হবে, যা সময়সাপেক্ষ বলে সুথিওথিন জানান। ওই আইন সাধারণ নির্বাচনের আগে অনুমোদিত হবে। সরকার আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্র"তি দিয়েছে। গত সপ্তাহে একটি আদালত এ রায় দেওয়ার পর থাকসিনের সমর্থকরা বিক্ষোভ করে এবং অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তা ও তাদের সমর্থিত সরকারের বিরোধিতা জানায়। তবে থাই রাখ থাই দলের বিরোধী ডোমেক্রেটিক দলকে সবধরনের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৫১৪ ঘ.