কাবুল, জুন ৪ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স)--- ইরান সরকার আফগানিস্তানের তালেবান বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে এরকম কোনও প্রমাণ যুক্তরাষ্ট্রের হাতে নেই। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস সোমবার আফগানিস্তান সফরকালে একথা বলেছেন। ডিসেম্বরে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আফগানিস্তানে এটি গেটসের দ্বিতীয় সফর।
সফরকালে গেটস আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে কারজাইও বলেছেন, ইরান তালেবানদের অস্ত্র সাহায্য দিচ্ছে এমন কোনো প্রমাণ নেই।
জাতীয় প্রাসাদে কারজাইয়ের সঙ্গে এক সংবাদ সম্মেলনে গেটস বলেন, " গত কয়েক মাসে ইরান থেকে তালেবানদের হাতে অস্ত্র আসার আভাস পাওয়া যাচ্ছিল। কিন্তু এর পেছনে ইরান সরকারের ইন্ধন আছে কিনা, ইরান সরকার এতে জড়িত কিনা কিংবা এসব অস্ত্র পাচার হয়েই আসছে কিনা এ ব্যাপারে আমরা কোনও তথ্য পাইনি। ফলে এর নেপথ্যে আসলে কি রয়েছে তা আমরা ঠিক জানিনা।"
তবে রবার্টস বলেন, "আফগানিস্তানে যে কিছু অস্ত্রের চালান আসছে এবং তালেবানরাই যে এর গন্তব্য তা স্পষ্ট। অবশ্য ইরান থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত অপরাধ চক্রের জন্যও এ অস্ত্র এসে থাকতে পারে।"
এর আগে মার্কিন কর্মকর্তারা আফগানিস্তানে ইরানের হস্তক্ষেপের অভিযোগ করেছিলেন। শীর্ষ মার্কিন জেনারেল জয়েন্ট চীফস অব স্টাফ চেয়ারম্যান পিটার পেস রোববার বলেছেন, ইরানের তৈরি অস্ত্র আফগানিস্তানে পাওয়া গেছে।
কিন্তু গেটস যুক্তরাষ্ট্রের হাতেএ ধরনের কোনও প্রমাণ না থাকার কথাই বললেন। পাশাপাশি কারজাইও বলেন, "তালেবানদের হাতে ইরানের অস্ত্র সরবরাহের কোনো প্রমাণ এপর্যন্ত আমরা পাইনি।" তবে আফগানিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক কখনও ভালো ছিলনা বলেও কারজাই উল্লেখ করেন।
২০০১ সালে আফগানিস্তানে তালেবান শাসন উৎখাতের পর গত বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের ধারাবাহিকতায় তালেবানরা স
bdnews24