তেহরান, জুন ৪ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)--ইরান পরমাণু প্রযুক্তি উন্নয়নের অধিকারের জন্য বিশ্বশক্তিগুলোর কাছে হাত পাতবে না। এমনকী অধিকার রক্ষার সংগ্রামে তারা বিপদ থেকে পিছুও হটবে না। ইরানের সর্বচ্চো নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার একথা বলেছেন।
টেলিভিশনে এক ভাষণে খামেনি বলেন, " আপনাদের কি ধারণা ইরান তাদের পরমাণু অধিকারের জন্য বিশ্বশক্তিগুলোর কাছে হাত পাতবে যাতে তারা এটা মেনে নেয়? ..... না। একটি স্বাধীন এবং স্বার্বভৌম দেশ তা করতে পারে না।"
জার্মানিতে জি-৮ সম্মেলন শুরুর মাত্র দু'দিন আগে খামেনি এই কড়া মন্তব্য করলেন। এই সম্মেলনে
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে এ আশঙ্কায় বিশ্বের শক্তিধর দেশগুলো ইরাানের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি জানিয়েছে।
কিন্তু ইরানের দাবি, তাদের এ কর্মসূচি পুরোপুরিই বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে চালানো হচ্ছে। তাছাড়া, আন্তর্জাতিক চুক্তির আওতায় পরমাণু চুল্লির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার আছে বলেও ইরান দাবি করেছে।
কিন্তু পশ্চিমা দেশগুলো বলছে, ইরানকে এই কর্মসূচি যে শান্তিপূর্ণ তা আগে প্রমাণ করতে হবে। তারপরই তারা এ কর্মসূচি চালানোর অধিকার পেতে পারে।
ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী পালনকালে সোমবার খামেনি এক মন্তব্যে বলেন,
অভিজ্ঞতা থেকে বিশ্ব এই শিক্ষাই পেয়েছে যে, "অধিকার রক্ষার ক্ষেত্রে কোনোও ইরানি কখনও বিপদের মুখ থেকে পিছু হটবে না।"
এর আগে ইরানের প্রধান পরমাণূ আলোচক লারিজানি বলেছেন, "আমরা পরমাণু কর্মসূচি বন্ধের চিন্তা বাদ দিয়ে দিয়েছি।"
ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠকের প্রাক্কালে লারিজানি বলেন, "অমরা কোনো শর্ত দেইনি। আর আমরা গঠনমূলক আলোচনায় বসতেও প্রস্তুত। কিন্তু কোনো পূর্বশর্ত আমরা মানব না। বরং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক স
bdnews24