২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাতিন আমেরিকার রাজনীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের উদ্বেগ

রাজনৈতিক দল ও নির্বাচনী প্রচারণায় ব্যয়কৃত অর্থের ওপর নিয়ন্ত্রণ না থাকার কারণে লাতিন আমেরিকার রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক নজরদারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। রোববার যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের সঙ্গে যৌথভাবে প্রকাশিত এক প্রতিবেদনে বার্লিনভিত্তিক এ সংস্থাটি জানায়, লাতিন আমেরিকার রাজনীতির কারণে দেশগুলো কীভাবে চলবে তা নিয়ে ধনী দাতারা বক্তব্য রাখার সুযোগ নিতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 07:38 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

পানামা সিটি, জুন ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাজনৈতিক দল ও নির্বাচনী প্রচারণায় ব্যয়কৃত অর্থের ওপর নিয়ন্ত্রণ না থাকার কারণে লাতিন আমেরিকার রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক নজরদারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। রোববার যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের সঙ্গে যৌথভাবে প্রকাশিত এক প্রতিবেদনে বার্লিনভিত্তিক এ সংস্থাটি জানায়, লাতিন আমেরিকার রাজনীতির কারণে দেশগুলো কীভাবে চলবে তা নিয়ে ধনী দাতারা বক্তব্য রাখার সুযোগ নিতে পারে। লাতিন আমেরিকার আটটি দেশের ওপর ওই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। দেশগুলো হলো আর্জেন্টিনা, কলম্বিয়া, কোস্টারিকা, গুয়েতেমালা, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে ও পেরু। এতে বলা হয়, এসব দেশে রাজনৈতিক অর্থায়ন সংক্রান্ত মানদণ্ড ও চর্চার মধ্যে গভীর ফারাক রয়েছে, যা দাতারা সচরাচর দৃষ্টিগোচরে আনে না। ওই প্রতিবেদনের সঙ্গে দেওয়া এক বিবৃতিতে কার্টার সেন্টারের প্রতিষ্ঠাতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বলেন, "নিয়মতান্ত্রিক উপায়ে রাজনৈতিক অর্থায়ন সুস্থ গণতন্ত্রের জন্য জরুরি।" পানামা সিটিতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গণতন্ত্র ও রাজনৈতিক দলগুলোকে ভালোভাবে চালানোর জন্য অর্থ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে এসব অর্থের উৎস অবশ্যই স্বচ্ছ হতে হবে এবং এর ওপর নজরদারি থাকতে হবে। এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যুক্তরাষ্ট্র শাখার পরিচালক সিল্কে ফিফার বলেন, "নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক প্রতিনিধিদের কারা অর্থ যোগাচ্ছে, সাধারণ নাগরিকরা তা কোনোভাবেই জানতে পারে না।" "রাজনৈতিক অর্থায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব থাকায় দুর্নীতির ঝুঁকি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে। কারণ, ব্যক্তিগত পর্যায়ে সুবিধা প্রদানের বিনিময়ে সহজেই অর্থ পাওয়া যায়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৩২৪ ঘ.