কাবুল, জুন ৩ ( বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স)--- আফগানিস্তানে পশ্চিমা সেনাদের ওপর বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছে তালেবানরা। সেইসঙ্গে হতাহতের ঘটনা এড়াতে আফগানদের দূরে থাকার ব্যাপারেও সতর্ক করে দিয়েছে তারা। তালেবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক গোপন স্থান থেকে ফোনে রয়টার্সকে রোববার একথা জানান।
মুজাহিদ বলেন, "আফগান ও মুসলিম ভাইদের নিরাপত্তার জন্য বলছি, আপনারা দখলদ্বার বাহিনীর যানবাহন এবং তাদের সংশ্রব থেকে দূরে থাকুন।"
২০০১ সালে আফগানিস্তানে তালেবান শাসনের উৎখাতের পর গত বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের ধারাবাহিকতায় তালেবানরা স
bdnews24