রায়পুর, জুন ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের ছত্তিশগড়ে শনিবার মাওবাদী জঙ্গিদের গোপন আশ্রয়স্থলে অভিযান চালিয়ে চারজনকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এক পুলিশ কর্মকর্তা জানান, ওই অভিযানের সময় কয়েক জঙ্গি রাজ্যের দক্ষিণাঞ্চলীয় বনের ভেতর পালিয়ে যায়। এদের খোঁজে ওই এলাকায় তল্লাশী অভিযান চালাচ্ছে পুলিশ।
দরিদ্র কৃষক ও ভূমিহীন শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৬৭ সাল থেকে মাওবাদীরা লড়াই করছে। এ লড়াই ছড়িয়ে পড়েছে ভারতের ১৩টি রাজ্যে। এরমধ্যে সবচেয়ে বেশি সহিংস আন্দোলন হয়েছে ছত্তিশগড়ে। এসব হামলায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে।
সরকারি হিসেবমতে, গত পাঁচ মাসে কেবল ছত্তিশগড়েই সহিংসতায় নিহত হয়েছে অন্তত ২২০ জন পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/২০১৪ ঘ.
bdnews24