সিঙ্গাপুর, জুন ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- চীনের সামরিক পরিকল্পনা এবং অস্ত্রভাণ্ডারের বিস্তার নিয়ে মার্কিন নীতি নমনীয় করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। সিঙ্গাপুরে ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের 'সাংগ্রি - লা ফোরামের' নিরাপত্তা বিষয়ক সম্মেলনে শনিবার চীনকে তার সামরিক অবস্থা সম্পর্কে আরও স্বচ্ছতা আনার আহ্বান জানান গেটস। তিনি বলেন, একত্রে কাজ করার মধ্য দিয়ে দুপক্ষের পারস্পরিক বিশ্বাস অর্জন করা সম্ভব। জবাবে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে ওয়াশিংটনের সঙ্গে একটি 'সামরিক হটলাইন' চালুর বিষয়ে তাদের সম্মতির কথা জানায় বেইজিং।
রবার্ট গেটস বলেন, "আমরা যদি একে অন্যের সঙ্গে কাজ করার সুযোগ পাই তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হবে এবং কালক্রমে পারস্পরিক বিশ্বাস অর্জন করা সম্ভব হতে পারে।"
চীনের সামরিক পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, "বেইজিঙের সামরিক ব্যয়ের অস্বচ্ছতায় এবং আধুনিকায়ন কর্মসূচিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।"
তিনি বলেন, "অবিশ্বাস ও গোপনীয়তার কারণে ভুল হিসেব - নিকেশের সুযোগে অহেতুক বিরোধের সৃষ্টি হতে পারে।"
এজন্যই স্বচ্ছতা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। এ সময় পেন্টাগনের সা
bdnews24