২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের উপপ্রধানমন্ত্রী হুয়াং জু'র মৃত্যু

দীর্ঘদিনের অসুস্থতার পর চীনের উপ-প্রধানমন্ত্রী হুয়াং জু শনিবার ৬৮ বছর বয়সে মারা গেছেন। সেখানকার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 07:27 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

বেইজিং, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/রয়টার্স) -- দীর্ঘদিনের অসুস্থতার পর চীনের উপ-প্রধানমন্ত্রী হুয়াং জু শনিবার ৬৮ বছর বয়সে মারা গেছেন। সেখানকার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে। হুয়াং জু অনেকদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তবে বার্তা সংস্থাটি তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি। জু ছিলেন সাবেক নেতা জিয়াং জেমিন এর অনুসারী। তিনি চীনের কম্যুনিস্ট পার্টি'র পলিটব্যুরোর নির্বাহী পরিষদের সদস্য ছিলেন। পদমর্যাদার দিক থেকে এ পরিষদে তার অবস্থান ছিল ষষ্ঠ। চীনের অর্থনীতি ও আর্থিক খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দেখাশোনার দায়িত্ব ছিল তার ওপর। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় তাকে "সমাজতন্ত্রের একজন বহুল পরিক্ষীত ও বিশ্বস্ত যোদ্ধা এবং দল ও দেশের একজন অবিসংবাদিত নেতা" হিসেবে উল্লেখ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/এফডাব্লিউসি/এএমটি/১৩১৫ ঘ.