ওয়াশিংটন জুন ১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শীর্ষ সহযোগী ড্যান বার্টলেট শুক্রবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ৪ জুলাই থেকে তা কার্যকর হবে। গত নভেম্বরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোলাল্ড রামসফেল্ডের পদত্যাগের পর বার্টলেটই হোয়াইট হাউসের সবচে' গুরুত্বপূর্ণ কর্মকর্তা যিনি বুশকে ছেড়ে যাচ্ছেন।
এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়স্ক বার্টলেট জানান, কয়েকমাস ধরেই তিনি পদত্যাগের কথা ভাবছিলেন। আর এখন এ সময়টিকেই তিনি পদত্যাগের জন্য উপযুক্ত মনে করে এ সিদ্ধান্ত নিলেন। ৪ বছরের কম বয়সী তিন সন্তানের লালন-পালনের জন্য সময় বের করে নিতে এ সময়টিতে তিনি আরও কম ব্যস্তার কাজ করতে চান বলে জানান।
বার্টলেট ১৯৯৩ সালে বুশের সঙ্গে কাজ করতে শুরু করেন। ওই সময় টেক্সাসের গভর্নর পদে বুশের পক্ষে প্রচারাভিযান চালান তিনি। এরপর আরও অনেক প্রচারাভিযানসহ দুদফা প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানেও তিনি বুশের সঙ্গে ছিলেন।
তার সম্পর্কে বুশ এক মন্তব্যে বলেন, "বার্টলেটের অবদান অনেক অনেক বেশি। আমি তার সিদ্ধান্তের মূল্য দেই এবং তাকে বন্ধু হিসাবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি।"
বুশ আরও বলেন, "আমি তার পরিবারকে সময় দেওয়ার জন্য পদত্যাগ করার সিদ্ধান্ত উপলব্ধি করতে পারছি। এ মুহূর্তে ভালো একজন স্বামী এবং ছোট তিন ছেলের
bdnews24