২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেজস্ক্রিয়তা চি‎িহ্নতকরণ যন্ত্র চালু করবে যুক্তরাষ্ট্র-রাশিয়া

রাশিয়ার দীর্ঘ সীমান্তে তেজস্ক্রিয়তা চি‎ি‎হ্নতকরণ যন্ত্র শিগগিরিই চালু করার পরিকল্পনায় রাজি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। পরমাণু উপাদান চোরাচালান প্রতিরোধ পদ্ধতি ২০১১ সাল থেকে পুরোপুরি কার্যকর করার লক্ষ্যেই এই পরিকল্পনা করা হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা শুক্রবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 11:45 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ওয়াশিংটন, জুন ১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)--- রাশিয়ার দীর্ঘ সীমান্তে তেজস্ক্রিয়তা চি‎ি‎হ্নতকরণ যন্ত্র শিগগিরিই চালু করার পরিকল্পনায় রাজি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। পরমাণু উপাদান চোরাচালান প্রতিরোধ পদ্ধতি ২০১১ সাল থেকে পুরোপুরি কার্যকর করার লক্ষ্যেই এই পরিকল্পনা করা হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা শুক্রবার একথা বলেছেন। মার্কিন জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসনের উপ-প্রশাসক উইল টোবে বলেছেন, "রাশিয়ায় পরমাণু অস্ত্র বিস্তার রোধ কর্মসূচির জন্য এটি একটি বড় ধরনের সহযোগিতামূলক পদক্ষেপ। এটি ওই অঞ্চলের ভেতরে-বাইরে পরমাণু উপাদান চোরালান রোধে আমাদের জন্য সহায়ক হবে।" স