নয়াদিল্লি, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স)---- পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে মতভেদ দূর করতে ভারত ও যুক্তরাষ্ট্রের সামনে আরও বেশ কিছু জটিল কাজ বাকি। নয়াদিল্লি সফররত শীর্ষ মার্কিন কর্মকর্তা নিকোলাস বার্নস বৃহস্পতিবার একথা বলেছেন।
ভারত-মার্কিন পরমাণু সহযোগিতা চুক্তি স্বার নিয়ে অচলবস্থা নিরসনে বার্নস বৃহস্পতিবার নয়াদিল্লি পৌঁছান। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্যের কারণে ঐতিহাসিক ওই চুক্তি স্বার অনিশ্চিত হয়ে পড়েছে। বার্নস তা দূর করার চেষ্টা নেবেন।
ভারতের পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেননের সঙ্গে বৈঠকের প্রাক্কালে বার্নস সাংবাদিকদের বলেন, "ওই চুক্তি করে আমরা বড় ধরনের অগ্রগতি অর্জন করেছি। এখন আমরা এ চুক্তি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছি। তবে আরও কিছু কাজ বাকি। চুক্তিটি নিয়ে সামনে আরও কিছু জটিল কাজ আছে।"
এর আগে এক বিবৃতিতে ভারতের মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মালফোর্ডও বলেন, "এই প্রযুক্তিগত এবং বিস্তারিত চুক্তি চূড়ান্ত করতে আরও অনেক কাজ বাকী। আমরা এই কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে চাই এবং দুপই তা দ্রুত শেষ করার ব্যাপারে আশাবাদী।"
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্নসের সফরকালে চুক্তিটি চূড়ান্ত হওয়ার ব্যাপারে বেশি আশাবাদী না হওয়ার পরামর্শ দিয়েছেন। তবে তিনি বলেন, জার্মাানিতে জি-৮ সম্মেলনের আগেই এ ব্যাপারে একটি মতৈক্য হওয়ার আশা করা যেতে পারে।
কর্মকর্তা আরও বলেন, "বার্নসও এ সফরের চুক্তি চূড়ান্ত করে ফেলার আশা করছেন বলে আমি মনে করি না। তবে আমরা জি-৮ সম্মেলনের সময়সীমার মধ্যেই এ অগ্রগতি দেখতে চাই।"
চুক্তিটি নিয়ে বিতর্কের সূচনা হয় যখন দুই দেশের সমালোচকরা অভিযোগ করেন যে দুদেশের সরকার একে অন্যকে বেশি ছাড় দিচ্ছে।
তবে ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তারা বলছেন, দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব চুক্তিটি স্বারের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এবং এ সংক্রান্ত সব ধরনের মতপার্থক্য দূর করার প্রতিশ্র"তি দিয়েছেন।
গত সপ্তাহে বার্নস বলেছিলেন, ভারত - যুক্তরাষ্ট্র পরমাণু সহযোগিতা চুক্তিতে কিছু মতপার্থক্য রয়ে গেছে এবং চুক্তিটি স্বারে উভয়কে অবশ্যই ছাড় দিতে হবে ।
চুক্তিটি স্বারিত হলে গত ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পরমাণু জ্বালানি ও চুল্লি ব্যবহারের সুযোগ পাবে ভারত। ভারত অবশ্য এরই মধ্যে পরমাণু অস্ত্রের পরীা চালিয়েছে। এছাড়া দেশটি কখনই পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তিতে স্বার করেনি।
যুক্তরাষ্ট্র ওই চুক্তিটিকে দেখছে আন্তর্জাতিক নিরাপত্তার েেত্র ২১ শতকের বড় ধরনের অর্জন হিসেবে। কিন্তু ২০০৫ সালে চুক্তি স্বারের ঘোষণা দেওয়ার পর থেকে এ নিয়ে উভয় পরে মধ্যে টানাপড়েন চলছে।
চুক্তিটি নিয়ে উভয় পরে মধ্যকার সুনির্দিষ্ট মতপার্থক্য সম্পর্কে জানা না গেলেও সাধারণভাবে মূল বাধা হিসেবে কাজ করছে মার্কিন কংগ্রেসের একটি দাবি যাতে বলা হচ্ছে, ভারত ১৯৯৮ সালের মতো আরেকবার পরমাণু অস্ত্রের পরীা চালালে এ চুক্তি বাতিল হবে।
আরেকটি বাধা হলো, মার্কিন যন্ত্রপাতি ব্যবহার করে ভারতের উৎপাদিত ও ব্যবহৃত জ্বালানি পুনর্ব্যবহারের অনুমতি দিতে এবং নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করতে যুক্তরাষ্ট্রের অসম্মতি জ্ঞাপন।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এলকিউ/১৫২৭ঘ.
bdnews24