২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভো ও ক্ষেপণাস্ত্র পতিরক্ষা নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র বাকযুদ্ধ

কসোভো সঙ্কট ও পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বাকযুদ্ধে জড়িয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। জার্মানিতে আগামী সপ্তাহের জি-৮ সম্মেলনের আগে বার্লিনে আয়োজিত প্রস্তুতিমূলক বৈঠকে বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিজা রাইসের মধ্যে বাকযুদ্ধে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 10:43 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

পোটসডাম, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)--- কসোভো সঙ্কট ও পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বাকযুদ্ধে জড়িয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। জার্মানিতে আগামী সপ্তাহের জি-৮ সম্মেলনের আগে বার্লিনে আয়োজিত প্রস্তুতিমূলক বৈঠকে বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিজা রাইসের মধ্যে বাকযুদ্ধে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। লেভরভ কসোভো নিয়ে মতানৈক্যকে ইইউ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কে কাঁটা বলে অভিহিত করেন। একইসঙ্গে তিনি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং লেবানন প্রসঙ্গ নিয়ে বিরূপ মন্তব্য করেন। ওদিকে, রাইস কসোভো এবং মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দুই বিষয়েই অটল থেকে এর পক্ষে যুক্তি খাড়া করার চেষ্টা করেন। রাইস এবং লেভরভ দুজনেই জনসম্মুখে একে অপরের সঙ্গে বিনীত আচরণ করলেও কসোভো এবং মধ্য ইউরোপে যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা নিয়ে দুপক্ষের মতবিরোধ লুকিয়ে রাখা বার্লিন বৈঠকে কঠিন হয়ে পড়ে। দক্ষিণ বার্লিনে জি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে লেভরভ বলেন, "আমাদের সম্পর্ক নাটকীয়ভাবে বিরোধের পর্যায়ে চলে গেছে। এ সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার আর কোনো সুযোগ আমি দেখছি না।" সার্বিয়ার কসোভো প্রদেশের ভাগ্য নির্ধারণ নিয়ে অচলবস্থা নিরসনে দুপক্ষের মধ্যে সরাসরি আলোচনা চায় রাশিয়া। বেলগ্রেড-প্রিস্টিনা সরাসরি আলোচনাকেই কসোভো সঙ্কট নিরসনের একমাত্র সমাধান বলে মনে করছে রাশিয়া। বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাগুলো একথা জানায়। 'জার্মান সিটি অব পোট্সডাম' পত্রিকায় লেভরভের উদ্ধৃতি তুলে ধরে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানায়, "সার্বিয়া এবং কসোভোর ভাগ্য নির্ধারণ অন্য কোনো পন্থায় না হয়ে বরং দুপক্ষের মধ্যে সরাসরি আলাপ-আলোচনার মধ্য দিয়েই বিষয়টি নিষ্পত্তি হওয়া উচিত।" সার্বিয়ার দীর্ঘদিনের মিত্র রাশিয়া কসোভো সঙ্কট নিরসনে জাতিসংঘের মধ্যস্থতাকারী কর্মকর্তা মার্টি আতিসারির প্রস্তাবের বিরোধিতা করছে। আতিসারি আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় জাতিগত আলবেনীয় অধুষ্যিত কসোভোর স্বাধীনতার প্রস্তাব দিয়েছেন। সার্বিয়া কসোভোর স্বাধীনতা নাকচ করেছে। সার্বিয়ার সমর্থনে জাতিসংঘে ভেটো ক্ষমতা সম্পন্ন দেশ রাশিয়া বলেছে, কসোভোর ভাগ্য নির্ধারণে বেলগ্রেডের কাছে গ্রহণযোগ্য নয় এমন কোনো পরিকল্পনায় তারা সমর্থন দেবে না। কিন্তু যুক্তরাষ্ট্র কসোভোর স্বাধীনতার পরিকল্পনাকে সমর্থন করছে। ফলে স