ফ্রিটাউন, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)--- "সুদানে আরোপিত কঠোর মার্কিন নিষেধাজ্ঞা ব্রিটেন পুরোপুরি সমর্থন করে। দারফুর পরিস্থিতি কারণেই সুদানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞায় ব্রিটেনের সায় আছে।" আফ্রিকায় ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে সফররত এক কর্মকর্তা বুধবার একথা বলেছেন।
ব্লেয়ার লিবিয়া থেকে সিয়েরা লিওন সফরে রওনা হওয়ার আগে ডাউনিং স্ট্রীটের ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, "জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব সদস্যদেশই দারফুর চ্যালেঞ্জ মোকাবিলায় একটি প্রস্তাবনা তৈরিতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে বলে আমরা আশা করি।"
সুদানের দারফুর প্রদেশে রক্তয়ী সংঘর্ষ বন্ধে প্রেসিডেন্টওমর আল বশিরের উদাসীনতায় হতাশার পরিপ্রেেিত মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মঙ্গলবার সুদানে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। একইসঙ্গে তিনি সুদানের বিরুদ্ধে একটি জাতিসংঘ প্রস্তাবনা তৈার নিয়ে ব্রিটেন ও অন্যান্য সদস্যদেশগুলোর সঙ্গে আলাপ-আলোচনার ভার দেন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিজা রাইসকে।
এর একদিন পরই পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই ব্রিটিশ কর্মকর্তা জানালেন, দারফুরের অসহনীয় পরিস্থিতি তুলে ধরার এই মার্কিন প্রচেষ্টায় ব্রিটেনের পূর্ণ সমর্থন আছে।
বুশ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, তার ঘোষিত নতুন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘনকারী এবং শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারী সুদান সরকার ও কর্মকর্তাদের ওপরই প্রয়োগ করা হবে। পাশাপাশি সুদান সরকারের কাছে অস্ত্র বিক্রিও নিষিদ্ধ থাকবে।
তিনি আরও বলেন, "এর ফলে সুদান সরকার দারফুরে কোনো সেনা অভিযান পরিচালনা করতে পারবে না। এ নিষেধাজ্ঞার ফলে আমরা আরও ভালোভাবে সুদানে নিয়মনীতির কোনোরকম লঙ্ঘন পর্যবেণ করতে পারব।"
বিবৃতিতে বুশ সুদানের ৩১ টি কোম্পানি এবং ৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক পদপে নেওয়ার ঘোষণা দেন।
সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির গত কয়েক মাস ধরে সহযোগিতার প্রতিশ্র"তি দিয়ে তা বাধাগ্রস্ত করার নতুন নতুন পথ খুঁজতেই ব্যস্ত ছিলেন বলে অভিযোগ করেন বুশ।
নতুন এই নিষেধাজ্ঞার আওতায় ১৯৯৭ সালে আরোপিত নিষেধাজ্ঞাগুলোরই মেয়াদ বাড়ানো হবে। সুদান সরকার পরিচালিত কোম্পানীগুলোর ওপরই মূলত এ নিষেধাজ্ঞা আরোপ হবে।
অন্যদিকে, ব্যক্তিদের মধ্যে সুদান সরকারের চার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিদ্রোহী নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ হবে।
উল্লেখ্য, সুদানের দারফুর প্রদেশে সরকার সমর্থিত জঙ্গি ও বিদ্রোহী দলগুলোর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ২ লাখ লোক নিহত হয়েছে। গৃহহীন হয়েছে ২০ লাখেরও বেশি লোক। খার্তুম সরকার বলছে, সংঘর্ষে ৯ হাজার লোক নিহত হয়েছে।
প্রেসিডেন্ট বশির সুদানে জাতিসংঘ বাহিনী মোতায়েনের ঘোর বিরোধী। এর পরিবর্তে তিনি সুদানে আফ্রিকান ইউনিয়নের সেনা মোতায়েন করতে চান।
প্রেসিডেন্ট বশিরের সঙ্গে সুর মিলিয়ে সিদ্দিগও বলেছেন, "মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করে সুদানকে জাতিসংঘ বাহিনী মোতায়েনে রাজি করানো যাবে না। আর এ বাহিনী মোতায়েন নিয়ে কোনো আপোসরফার সম্ভাবনাও অবান্তর।"
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এলকিউ/২০২০ঘ.
bdnews24