২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালে সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রথমবার ধর্মঘট পালন

পর্তুগালের সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বুধবার প্রথমবারের মতো সাধারণ ধর্মঘট পালন করলো দেশটির শ্রমিকরা। বাজেট ঘাটতি পূরণ করতে শ্রমিকদের প্রাপ্য সুযোগ সুবিধা কমিয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয় শ্রমিক সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 12:59 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

লিসবন, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- পর্তুগালের সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বুধবার প্রথমবারের মতো সাধারণ ধর্মঘট পালন করলো দেশটির শ্রমিকরা। বাজেট ঘাটতি পূরণ করতে শ্রমিকদের প্রাপ্য সুযোগ সুবিধা কমিয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয় শ্রমিক সংগঠনগুলো। ধর্মঘটের কারণে রাজধানী লিসবনের ভূগর্ভস্থ পরিবহন ব্যবস্থা এবং ফেরি চলাচল ছিল বন্ধ। মূলত এ দুটো পরিবহন ব্যবস্থার মধ্য দিয়েই লিসবনের বিভিন্ন কলকারখানার শ্রমিকরা যাতায়াত করে থাকে। কিছু বেসরকারি কোম্পানি শ্রমিকদের কাজ করানোর চেষ্টা করলেও তাতে সফল হয়নি। শ্রমিক ইউনিয়ন নেতারা একথা জানান। স্বাস্থ্য খাত, স্কুল এবং সরকারি অফিসগুলো সারাদিন ধরে বন্ধ থাকার আশা প্রকাশ করেন ইউনিয়ন নেতারা। জেনারেল কনফেডারেশন অফ পর্তুগীজ ওয়ার্কার্সের নির্বাহী পরিষদের সদস্য দিওলিন্দা মাচাদা বলেন, "শ্রমিকদের অধিকার খর্ব করার সরকারি নীতির বিরুদ্ধে আমরা।" সারা দেশের শ্রমিকদের ঠিক কতোভাগ এ ধর্মঘটে যোগ দিচ্ছে সে সম্পর্কে কোনো সঠিক ধারণা দিতে পারেননি শ্রমিক নেতারা। তারা জানান, দিনের শেষ দিকে এ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে। পর্তুগালের অন্যতম বৃহৎ মোটর কারাখানা ভক্সওয়াগনের অটোইউরোপা প্লান্টের শ্রমিক প্রতিনিধি আন্তোনিও চোরা জানান, ওই কারাখানার প্রায় ১৫ ভাগ শ্রমিক ধর্মঘটে যোগ দিয়েছে। এদিকে, পর্তুগালের জন কর্মসংস্থান মন্ত্রী পাওলো কাম্পোস বলেছেন, "এমন একটা দিনে যতোটা আশা করা যায়, সরকারি খাতগুলো ততোটা কাজ করছে।" এসআইসি টেলিভিশনকে দেওয়া এক সাাৎকারে তিনি একথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের বাজেট ঘাটতি পূরণ ল্যমাত্রা অর্জনের জন্য অর্থনৈতিক খাতের সংস্কার পরিকল্পনা হাতে নেয় পর্তুগীজ সরকার। বাজেট ঘাটতি পূরণের জন্য সরকারি খাতের শ্রমিকদের প্রাপ্য বিভিন্ন সুযোগ সুবিধা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। এসবের মধ্যে রয়েছে শ্রমিকদের অবসরভাতার অর্থ কমিয়ে দেওয়া, অবসরের বয়স বাড়ানোসহ সরকারি চাকুরিতে পদোন্নতি বিষয়ক নীতিমালা পরিবর্তন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এসআরএস/১৮৪৩ ঘ.