বাগদাদ, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পুলিশের পোশাকে বন্দুকধারীরা মঙ্গলবার বাগদাদ থেকে পাঁচ ব্রিটিশ নাগরিককে অপহরণ করেছে। ইরাকি পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি বলেছেন শিয়া নেতা মুকতাদা আল সদরের মেহেদী আর্মি এ ঘটনায় ঘটিয়ে থাকতে পারে। এছাড়াও ইরাকে সোমবার ১০ মার্কিন সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। এ মাসটি ছিল গত দুই বছরের মধ্যে মার্কিন সেনাবাহিনীর জন্য সবচেয়ে রক্তক্ষয়ী মাস। (আরও তথ্যসহ)
বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাতকারে জেবারি বলেন, "বাগদাদের সদর সিটির কাছে ওই এলাকাটি মেহেদী আর্মির তৎপরতা অনেক বেশি। তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।"
জেবারি বলেন অপহরণের ঘটনায় যতো বেশি লোক অংশ নিয়েছে, সেখানে তখন তারা যেভাবে সড়ক অবরোধ করেছে এবং ওই ভবনটিকে ঘিরে ফেলে অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে ভবনে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে তাতে বোঝা যায় যে এসবকিছুর মধ্যে যোগসূত্র ছিল। এতে বোঝা যায় যে এটা ছিল অত্যন্ত সুপরিকল্পিত অভিযান। জঙ্গিরা স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
বন্দুকধারীরা এই পাঁচ ব্রিটিশ নাগরিককে বাগদাদের পূর্বাঞ্চলে অবস্থিত অর্থ মন্ত্রণালয়ের একটি ভবন থেকে ধরে নিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা বলেছেন, অপহৃত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে একজন কম্পিউটার বিশেষজ্ঞ এবং কয়েকজন নিরাপত্তারক্ষী ছিলেন। তাদের দিনের বেলা অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর পাঁচ নাগরিকের অপহৃত হওয়ার খবর নিশ্চিত করেছে। দেশটির একটি কুটনৈতিক সূত্র জানিয়েছে, অপহৃতদের মধ্যে অন্য কোনো দেশের নাগরিক নেই।
একজন মুখপাত্র জানিয়েছেন, "বাগদাদে ব্রিটিশ দূতাবাস ইরাক সরকারের সঙ্গে দ্রুত যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেছে এবং এ ঘটনা দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছে।"
কানাডাভিত্তিক নিরাপত্তা সংস্থা গারডাওয়ার্ল্ড জানিয়েছে, অপহৃত ব্যক্তিদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে আসা এক মক্কেল এবং চারজন ব্রিটিশ নিরাপত্তারক্ষী ছিলেন।
লিবিয়ায় সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি বে
bdnews24