২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউর সঙ্গে বৈঠকের প্রাক্কালেও পরমাণু কর্মসূচিতে অটল ইরান

ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠকের একদিন আগেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের জাতিসংঘ দাবি মেনে না নিতে অটল রয়েছে ইরান। ইরানের প্রধান পরমাণু আলোচক আলী লারিজানি বুধবার বলেছেন, "তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 09:20 AM

Updated : 26 Aug 2022, 08:03 PM

তেহরান, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)-- ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠকের একদিন আগেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের জাতিসংঘ দাবি মেনে না নিতে অটল রয়েছে ইরান। ইরানের প্রধান পরমাণু আলোচক আলী লারিজানি বুধবার বলেছেন, "তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না।" বিশ্বের শক্তিধর দেশগুলোর প থেকে সোলানার বৃহস্পতিবার মাদ্রিদে ইরানের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। ওই বৈঠকে যোগ দিতে বুধবার মাদ্রিদে রওনা হওয়ার প্রাক্কালে তেহরান বিমানবন্দরে সাংবাদিকদের লারিজানি বলেন, "ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে ইরানের পরমাণু ইসু সমাধান করা যাবে না। ইরান এই কর্মসূচি বন্ধের দাবি মেনেও নেবে না।" লারিজানি আরও বলেন, " অমরা কোনো শর্ত দেইনি। আর আমরা গঠনমূলক আলোচনায় বসতেও প্রস্তুত। কিন্তু আমরা কোনো পূর্বশর্ত মানব না। বরং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক স