২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ৫ ব্রিটিশ অপহৃত, ১০ মার্কিন সেনা নিহত

পুলিশের পোশাকে বন্দুকধারীরা মঙ্গলবার বাগদাদ থেকে পাঁচ ব্রিটিশ নাগরিককে অপহরণ করেছে। এছাড়াও ইরাকে সোমবার ১০ মার্কিন সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। এ মাসটি ছিল গত দুই বছরের মধ্যে মার্কিন সেনাবাহিনীর জন্য সবচেয়ে রক্তয়ী মাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 08:25 AM

Updated : 26 Aug 2022, 08:03 PM

বাগদাদ, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পুলিশের পোশাকে বন্দুকধারীরা মঙ্গলবার বাগদাদ থেকে পাঁচ ব্রিটিশ নাগরিককে অপহরণ করেছে। এছাড়াও ইরাকে সোমবার ১০ মার্কিন সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। এ মাসটি ছিল গত দুই বছরের মধ্যে মার্কিন সেনাবাহিনীর জন্য সবচেয়ে রক্তয়ী মাস। বন্দুকধারীরা এই পাঁচ ব্রিটিশ নাগরিককে বাগদাদের পূর্বাঞ্চলে অবস্থিত অর্থ মন্ত্রণালয়ের একটি ভবন থেকে ধরে নিয়ে যায়। ঘটনার প্রত্যদর্শী ও মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা বলেছেন, অপহৃত ব্যক্তিদের মধ্যে কমপে একজন কম্পিউটার বিশেষজ্ঞ এবং কয়েকজন নিরাপত্তারী ছিলেন। তাদের দিনের বেলা অপহরণ করে নিয়ে যাওয়া হয়। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর পাঁচ নাগরিকের অপহৃত হওয়ার খবর নিশ্চিত করেছে। দেশটির একটি কুটনৈতিক সূত্র জানিয়েছে, অপহৃতদের মধ্যে অন্য কোনো দেশের নাগরিক নেই। একজন মুখপাত্র জানিয়েছেন, "বাগদাদে ব্রিটিশ দূতাবাস ইরাক সরকারের সঙ্গে দ্রুত যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেছে এবং এ ঘটনা দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছে।" কানাডাভিত্তিক নিরাপত্তা সংস্থা গারডাওয়ার্ল্ড জানিয়েছে, অপহৃত ব্যক্তিদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে আসা এক মক্কেল এবং চারজন ব্রিটিশ নিরাপত্তারী ছিলেন। লিবিয়ায় সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি বেয়ার এ ঘটনা সম্পর্কে বলেন, "সাহায্যের জন্য যা কিছু করা সম্ভব আমরা তা করবো।" এদিকে মার্কিন সেনাবাহিনী সোমবার ইরাকে ১০ মার্কিন সেনা নিহত হওয়ার খবর জানিয়েছে। দিয়ালা প্রদেশে শত্র" পরে গোলাবর্ষণে একটি হেলিকপ্টার ভূপাতিত হয়ে দুজন সেনা নিহত হয়। দুর্ঘটনাস্থলে যাওয়ার সময় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয় আরও ছয় সেনা। দিয়ালা প্রদেশে সহিংসতা দমনের জন্য সেখানে আরও তিন হাজার সেনা পাঠানো হয়েছে। এছাড়া, দণি বাগদাদে রাস্তার পাশে রাখা বোমার বিস্ফোরণে টহলরত একটি গাড়ির আরও দুই সেনা নিহত হয়। মার্কিন সেনাবাহিনী এমন এক সময় ১০ সেনা নিহত হওয়ার খবর জানালো যেদিন যুদ্ধে নিহতদের স্মরণ দিবস পালন করা হয় যুক্তরাষ্ট্রে। এ নিয়ে মে মাসে ইরাকে নিহত সেনা সদস্যের সংখ্যা ১১৪ তে দাঁড়ালো। এ মাসটি ২০০৪ সালের নভেম্বর মাসের পর মার্কিন সেনাবাহিনীর জন্য সবচেয়ে রক্তয়ী মাস, ওই মাসে নিহত সেনা সংখ্যা ছিল ১৩৭। ২০০৩ সাল থেকে ইরাক অভিযান শুরুর পর থেকে দেশটিতে এপর্যন্ত তিন হাজার ৪৬৫ জন মার্কিন সেনা নিহত হয়েছে। এসব সংঘর্ষে নিহত হয় দশ হাজারের মত ইরাকিও। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডি/এসআরএস/১৪০০ ঘ.