ওয়াশিংটন, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- পল উলফোভিৎসের জায়গায় বিশ্বব্যাংকের নতুন প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক বাণিজ্য প্রতিনিধি রবার্ট জেলিককে বেছে নিলেন প্রেসিডেন্ট জর্জ বুশ। বুধবার আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ঘোষণা করেন তিনি। উলফোভিৎস কেলেঙ্কারির পর ইউরোপীয় দেশগুলোসহ কিছু মার্কিন আইনপ্রণেতা বিশ্বব্যাংক প্রধানের পদটিকে উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানালেও শেষ পর্যন্ত প্রথা অনুসারে আরেক মার্কিনিকেই এ পদের জন্য বেছে নেওয়া হলো।
বিশ্বব্যাংক প্রধানের পদে জেলিকের মনোনয়নের বিষয়ে অর্থমন্ত্রী হেনরি পলসন ব্যাংকের সদস্য দেশগুলোর কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন বলেও জানান ওই মার্কিন কর্মকর্তা।
রবার্ট জেলিক যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে গত বছর মার্কিন প্রশাসন থেকে বিদায় নিয়েছিলেন। তখন অর্থমন্ত্রীর পদের জন্য বুশ প্রশাসনের অন্যতম পছন্দ ছিলেন জেলিক । কিন্তু শেষ পর্যন্ত ওয়াল স্ট্রিট ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান সাকস অ্যান্ড কোং এর প্রধান হেনরি পলসন ওই দায়িত্ব পান। আর জেলিক েেযাগ দেন পলসনের ওয়াল স্ট্রিটের পদে।
প্রেসিডেন্ট বুশের প্রথম বাণিজ্য প্রতিনিধি হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন জেলিক । বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ড আলোচনা শুরু করা এবং চীন ও তাইওয়ানকে বিশ্ব বাণিজ্য সংস্থায় নিয়ে আসা জেলিকের অন্যতম সাফল্য। কন্ডোলিৎসা রাইসের শীর্ষ সহকারী হিসেবে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে কাজ করেছেন তিনি ।
নতুন দায়িত্ব পালনে জেলিকের যোগ্যতা সম্পর্কে ভুয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকার। তিনি বলেন, "এটা একটা দারুণ নির্বাচন। দায়িত্ব নিয়ে কাজ শেষ করার দারুণ মতাকে এখানে কাজে লাগাতে পারবেন তিনি। বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কাজ করার এবং বিদেশ নীতি নিয়ে বিশ্বজুড়ে কাজ করার বিষয়ে তার চমৎকার সুনাম রয়েছে। আর এসবই এখন ভীষণ দরকার আমাদের।"
বান্ধবী শাহা রিজাকে অনৈতিক আর্থিক সুবিধা ও পদোন্নতি দেওয়া নিয়ে কেলেঙ্কারির সূত্র ধরে শেষপর্যন্ত ব্যাংক প্রধানের পদ থেকে র ঘটনায় উলফোভিৎসের পদত্যাগে বাধ্য হওয়া মার্কিনিদের সামনে বিশ্বব্যাংকের নেতৃত্ব ধরে রাখা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। দুনিয়াজুড়ে সংস্থাটির সুশাসন ও দুর্নীতিবিরোধী অভিযানের নৈতিক বৈধতা দারুণভাবে প্রশ্নবিদ্ধ হয়। ফলে ইরাক যুদ্ধের অন্যতম রূপকার পল উলফোভিৎসের স্থানে নতুন মনোনয়নের বিষয়ে অনেক ভাবনাচিন্তা শুরু করতে হয় যুক্তরাষ্ট্রকে।
বিশ্বব্যাংক সদস্য অনেক ইউরোপীয় দেশের মতোই খোদ মার্কিন মুলুকের অনেক আইনপ্রণেতাও এ পদটিকে উন্মুক্ত করে দিয়ে বিশ্বজুড়ে সদস্যদের একটি পুল গঠনের মাধ্যমে এ নিয়োগ দেওয়ার আহ্বান জানায়। কিন্তু প্রথারা করে আবারও এক মার্কিনিকেই এ পদে মনোনয়ন দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এসআরএস/১৩৩৪ ঘ.
bdnews24