২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার গণভোটে প্রত্যাশিত জয় পেলেন আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গণভোটে ৯৭ দশমিক ৬২ শতাংশ ভোট পেয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 May 2007, 08:39 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

এর মধ্য দিয়ে ২য় বারের মতো ৭ বছর মেয়াদে দেশের প্রেসিডেন্ট পদে আসাদের জয় নিশ্চিত হল। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাসাম আব্দুল মজিদ মঙ্গলবার একথা বলেছেন।

মজিদ সাংবাদিকদের বলেন, “আসাদের এই অপ্রত্যাশিত জয় সিরিয়ার জনগণের রাজনৈতিক পরিপক্কতারই পরিচয়। পাশাপাশি এটি আমাদের চৌকস গণতন্ত্র এবং বহুদলীয় পদ্ধতিরই প্রতিফলন।”

ভোট কারচুপির সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মজিদ বলেন, “ভোটের পুনরাবৃত্তি হয়েছে। কিন্তু ভোটের তালিকা খতিয়ে দেখার সময় আমরা তা ধরে ফেলেছি।”

রোববারের গণভোটে আসাদই ছিলেন একমাত্র প্রার্থী। একে একটি আনুষ্ঠানিকতা হিসাবেই দেখা হচ্ছে। বিরোধীদল এই ভোট বয়কট করে।

৭ বছর আগে বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর ৪১ বছর বয়স্ক বাশার আল আসাদ ৯৭ দশমিক ২৯ শতাংশ ভোটে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।