২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কোরিয়ার আলোচনায় বাধা পরমাণু কর্মসূচি

উত্তর ও দক্ষিণ কোরিয়া মঙ্গলবার সম্পর্ক মেরামতের লক্ষ্যে মন্ত্রীপর্যায়ের বৈঠকে বসার উদ্যোগ নিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 May 2007, 04:13 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

কিন্তু দুপক্ষের আলোচনায় বাধা হয়ে আছে পরমাণু কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়ার অসম্মতির বিষয়টি। পরমাণু কর্মসূচি বন্ধ করতে রাজি না হওয়াতেই উত্তর কোরিয়ায় একাধিকবার চাল সাহায্য পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এবারের বৈঠকেও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দক্ষিণ কোরিয়া এ মাসে উত্তর কোরিয়াকে ৪ লাখ টন চাল সরবরাহের প্রতিশ্রুতি দিলেও আপাতত তা পাঠানো হচ্ছে না বলে ইতোমধ্যেই জানিয়েছে সিউল। দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার ইয়োনহাপ বার্তা সংস্থাকে বলেছেন, “চাল উত্তর কোরিয়ায় পাঠানো হবে। তবে নানা পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে।”

দক্ষিণ কোরিয়া এও বলেছে, খাদ্য সঙ্কটে থাকা প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া খারাপ আচরণ করলে চাল সাহায্য স্থগিত করে দেওয়া হতে পারে। গত সপ্তাহে উত্তর কোরিয়ার স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে দু’কোরিয়ার উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছ্

েদু’কোরিয়ার বৈঠক শুক্রবার পর্যন্ত চলার কথা রয়েছে। এর আগে দু'পক্ষের বৈঠকগুলো নাটকীয়তার মধ্যে দিয়ে শেষ হয়। ২০০৬ সালের জুলাইয়ে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে তাদের চাল দেওয়া হবে না বলে গত বছরের এক বৈঠকে সিউল ঘোষণা দিলে পিয়ংইয়ং আলোচনা ছেড়ে বেরিয়ে যায়।

এবারও উত্তর কোরিয়াকে চাল সাহয্য দিতে দক্ষিণ কোরিয়ার ইতস্তত করার কারণ হচ্ছে, ফেব্রুয়ারিতে ছ-জাতি বৈঠকে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে পিয়ংইয়ংয়ের পরমাণবিক কর্মসূচি বন্ধে ব্যর্থতা। তবে এ বছর ১৭ মে দুই কোরিয়া বহুবছর পর আন্তঃসীমান্ত ট্রেন চালু করে নতুন করে সংহতি স্থাপনের চেষ্টা নিয়েছে।