ছত্তিশগড়ে মাওবাদীদের পুতি রাখা মাইন বিস্ফোরিত হয়ে ৯ পুলিশ নিহত
ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের পুতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে ৯ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার রাজ্যের দক্ষিণাঞ্চলীয় বাস্তার অঞ্চলে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ওই ঘটনায় দুজন পুলিশ আহত হয়েছেন।
মাওবাদীরা ওই এলাকায় অসংখ্য ভূমিমাইন পুতে রেখেছে।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে ওই এলাকায় টহল দেওয়ার সময় কয়েকটি ভূমিমাইন বিস্ফোরিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
ছত্তিশগড় পুলিশের মহাপরিদর্শক গিরিধারি নায়েক রয়টার্সকে বলেন, “সংঘবদ্ধভাবে পেতে রাখা একাধিক মাইন বিস্ফোরিত হয়ে নয়জন হতাহত হয়েছেন।”
আলাদা আরেকটি ঘটনায় আরেকজন পুলিশ সদস্য নিহত হন।
দুটি ঘটনায় মাওবাদীরা ১২টি বন্দুক হস্তগত করেছে।
ছত্তিশগড়সহ ভারতের ১৩টি প্রদেশে মাওবাদীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। গরীব কৃষক ও ভূমিহীন শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে মাওবাদীরা ছত্তিশগড়ে আন্দোলন শুরু করে ১৯৬৭ সালে।
চার দশকের আন্দোলনে এ পর্যন্ত কয়েকশ পুলিশ সদস্যসহ কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।
