বাগদাদ, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টাস) --- বাগদাদে সেমবার ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকে ইরাকি মিলিশিয়াদের সহায়তা দেওয়া বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার বৈঠকের আলোচনাকে ইতিবাচক বলে বর্ণনা করেন। তবে তিনি তেহরানকে ইরাকি মিলিশিয়াদের অস্ত্র ও প্রশিণ সহায়তা দেওয়া বন্ধ করার আহ্বান জানান। ক্রোকার বলেন, "আলোচনা ইতিবাচকভাবেই এগিয়েছে। এখন আমাদের দেখা দরকার ইরান মাঠ পর্যায়ে কি ব্যবস্থা নেয়।"
এক সংবাদ সম্মেলনে ক্রোর বলেন, আমি ইরাকে ইরানের আচরণের বিষয়টি সরাসরি এবং সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি। আর তা হল, ইরাকি মিলিশিয়াদের সাহায্য-সহযোগিতা করে যাওয়া---যারা ইরাকি নিরাপত্তাবাহিনী এবং কোয়ালিশন বাহিনীর উভয়ের বিরুদ্ধেই লড়াই করছে।
তিনি আরও বলেন, "বাস্তবতা হচ্ছে, ওই দলগুলো যে প্রচুর পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদ ব্যবহার করছে তা ইরান থেকে আসছে।" ইরান একথার জবাবে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে ইরান তাদের নীতি ইরাক সরকারের সমর্থনেই পরিচালিত হচ্ছে বলে দাবি করেছে। ক্রোকার একথা জানান।
ইরাকে সহিংসতা-বিুব্ধ পরিস্থিতি নিয়ে প্রায় তিন দশকের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ইরান ইরাকে সহিংসতা উস্কে দিচ্ছে-- যুক্তরাষ্ট্রের এই অভিযোগের মাঝেই সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র ইরাকে আটক করা রকেট, মর্টার এবং রাস্তার ধারে পাতার শক্তিশালী বোমা ইরানের তৈরি বলে অভিযোগ করলেও তেহরান বরাবরই তা অস্বীকার করে আসছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য-পদমর্যাদার কর্মকর্তারা এর আগেও মাঝে মাঝে বৈঠক করেছেন। কিন্তু সোমবারের বৈঠকটি ১৯৮০র দশকের পর দুপে প্রথম দীর্ঘপ্রতিীত দ্বিপীয় বৈঠক। ১৯৮০ সালে ইরানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন।
পরমাণু কর্মসূচি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা। উপরন্তু স
bdnews24