২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আল-কায়দা বন্দিশিবির খুঁজে পেল মার্কিন-ইরাকি বাহিনী

বাগদাদের উত্তরে আল-কায়েদা বন্দি শিবিরের খোঁজ পেয়েছে মার্কিন-ইরাকি বাহিনী। সন্দেহজনক ওই শিবিরে তল্লাশি চালিয়ে তারা ৪১ জনকে মুক্ত করেছে। বন্দিদের কেউ কেউ জানায়, এই শিবিরে তাদেরকে চার মাস ধরে আটকে রাখা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 May 2007, 02:20 AM

Updated : 26 Apr 2022, 02:23 PM

মার্কিন সেনা মুখপাত্র লেফটেন্যান্ট-কর্নেল ক্রিস্টোফার গার্ভার বলেছেন, সেনারা বন্দি নির্যাতনের প্রমাণও পেয়েছে। কয়েকজন বন্দির হাড় ভেঙে গেছে এবং অন্য আরও কয়েকজন বলেছে, তাদেরকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল।

স্থানীয় এক অধিবাসীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার যৌথ বাহিনী ওই শিবিরে আকাশ ও স্থলপথে অভিযান চালায়। শিবিরটি দিয়ালা প্রদেশের ছয় মাইল দক্ষিণে বাকুবায় অবস্থিত। বাগদাদে নিরাপত্তা রক্ষায় মার্কিন-ইরাকি বাহিনীর সাড়াঁশি অভিযান থেকে বাঁচতে বিদ্রোহিরা এ এলাকায় অনেকগুলো নতুন ঘাঁটি তৈরী করেছে।

মার্কিন বাহিনী এক বিবৃতিতে বলেছে, ছোট একটি কক্ষে তাদের আটকে রাখা হয়েছিল। নোংরা কম্বল এবং বালিশে তারা ঘুমিয়ে ছিল।

ইরাকি পুলিশ এ অভিযানের সত্যতা স্বীকার করে বলেছে, “বন্দিদের কারা কোথা থেকে ধরে নিয়ে এসেছে তা জানা যায়নি।”

সাধারণত আল কায়দা কাউকে বন্দি করার পর পরই মেরে ফেলে। তাদের এ ধরনের বন্দি শিবির রাখার তথ্য কারও জানা নেই।

মার্কিন সেনাবাহিনী বলেছে, উদ্ধারকৃতদের কাছের একটি সেনা ফাঁড়িতে নিয়ে গিয়ে খাবার ও পানি দেওয়া হয়।

দিয়ালা বাগদাদের উত্তর-পূর্বের একটি বড় প্রদেশ। ২০০৩ সালে মার্কিন আগ্রাসণ শুরুর পর থেকে এ এলাকায় সহিংসতা বৃদ্ধি পায়। চলতি মাসগুলোতে তা আরও বেড়ে যাওয়ায় মার্কিন কমান্ডাররা এখানে আরও সেনা পাঠানোর আবেদন জানিয়েছেন।