মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিরোধিতায় অটল পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন বুধবার বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পরও তিনি পূর্ব ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনার বিরুদ্ধে রয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাও তার এই অবস্থান পরিবর্তন হয়নি বলেই জানান তিনি।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন কিছু না শোনাতেই তিনি অবস্থান পরিবর্তন করতে পারলেন না বলে জানান পুতিন। অস্ট্রিয়া সফরকালে এক সংবাদ সম্মেলনে পুতিন একথা জানান। পুতিন বলেন, তিনি মনে করেন, “যুক্তরাষ্ট্রের ওই পরিকল্পনা একেবারেই ক্ষতিকারক।”
রাশিয়ার ধারণা, যুক্তরাষ্ট্র একসময় ওই প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধেই ব্যবহার করবে। তাছাড়া, ওই ব্যবস্থা গড়ে তোলা হলে ইউরোপে কৌশলগত ভারসাম্যও বিনষ্ট হবে।
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার বিরোধিতা অবসানের চেষ্টাতেই সম্প্রতি মার্কিন কর্মকর্তারা রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা কূটনৈতিক আলোচনায় বসে। কিন্তু তা কোনো ফল বয়ে আনেনি।
