গাজায় বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল
গাজায় সোমবার বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। হামলায় অন্ততপক্ষে ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বিমান হামলা চালিয়ে হামাস নেতাদের হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। সোমবার গাজায় দফায় দফায় বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। তাদের মতে, ফিলিস্তিনি রকেট হামলার জবাবেই এই অভিযান।
ইসরায়েলি মন্ত্রিসভা রোববারেই গাজায় হামলা জোরদার করার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের পরই হামলা জোরদার করল ইসরায়েল।
এদিকে, হাজার হাজার হামাস সমর্থক গাজায় রাস্তায় নেমেছে প্রতিশোধ নিতে। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেছেন, তার দলের যোদ্ধারা হয় জয় ছিনিয়ে আনবে নয়ত শাহাদত বরণ করে যাবে।
এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রামাল্লায় সাংবাদিকদের বলেছেন, “ইসরায়েলের সংযত থাকা উচিত। নাহলে তারা গাজায় নিরাপত্তাহীন পরিষ্তিতি সৃষ্টির জন্য জবাবদিহিতার মুখে পড়বে এবং দোষের ভাগী হবে। ”
