২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে এক ইরাকি সাংবাদিককে হত্যা

বাগদাদে এক ইরাকি সাংবাদিককে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় সন্দেহভাজন সন্ত্রাসীরা। আলী খলিল নামের ওই সাংবাদিক দেশটির জনপ্রিয় দৈনিক আজ্জামান - এ কাজ করতেন। রোববার দক্ষিণ বাগদাদ থেকে তাকে অপহরণ করে পরে রাস্তার পাশে তার লাশ ফেলে রাখা হয়। দৈনিক পত্রিকাটি সোমবার একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 06:03 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

একুশ বছর বয়সী খলিল তার এক আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তাকে অপহরণ করা হয়। পরে রাস্তার পাশে তার লাশ পরে থাকতে দেখা যায়।

খলিল মাত্র কয়েকদিন আগে পিতা হয়েছিলেন বলে জানিয়েছে তার পারিবারিক সূত্র। কিছুদিন আগে খলিলের এক ভাই সন্ত্রাসীদের হাতে প্রাণ হারান বলেও জানান তারা।

এদিকে শুক্রবার এবিসি নিউজের দুই সাংবাদিককে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা।

খলিলসহ এ দুজনের মৃত্যুতে ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে নিহত সাংবাদিকের সংখ্যা ১০৪ জনে দাড়ালো। নিউইয়র্কভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস এ তথ্য জানিয়েছে।