লেবাননে সেনা-জঙ্গি সংঘর্ষ, ১১ সেনাসহ নিহত ১৯
লেবাননের উত্তরাঞ্চলে ফাতাহ আল - ইসলাম জঙ্গিদের সঙ্গে লেবানিজ সেনাদের সংঘর্ষে রোববার ১১ সেনাসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। নাহার আল বারেদ ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে ওই সংঘর্ষ হয়। ভোরের দিকে স্থানীয় একটি নিরাপত্তা চৌকিতে বন্দুকধারীরা হামলা চালালে সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছে সেনারা। একইসময়ে উত্তরাঞ্চলের কোওরা অঞ্চলেও জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সেনারা। নিরাপত্তা কর্মকর্তা ও হাসপাতাল সূত্র একথা জানায়।
আল কায়েদার বিবৃতি প্রকাশ করা হয় এমন একটি ওয়েব সাইটে ফাতাহ আল ইসলামের বিবৃতি প্রকাশ করায় তাদের সঙ্গে আল কায়েদার যোগসাজশ থাকতে পারে বলে ধারণ করা হচ্ছে।
নাহার আল বারেদ শরণার্থী শিবিরের কাছে ওই সংঘর্ষে তিন সেনা নিহত এবং আরও চার সেনা আহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। তবে জঙ্গিদের হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল ৪ জঙ্গি নিহত হওয়ার কথা জানিয়েছে। এলবিসি নামের ওই চ্যানেলের খবরে বলা হয় সংঘর্ষের কারণে শরণার্থী শিবিরের ভেতরে যাওয়া যাচ্ছে না। তাই হতাহতের প্রকৃত সংখ্যা জানা দুস্কর। তবে নিজস্ব সূত্র উল্লেখ করে ৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে তারা।
হাসপাতাল সূত্র জানিয়েছে ওই সংঘর্ষে শিবিরের দুই শিশুসহ মোট চারজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৫ জন।
নাহার আল বারেদ শরণার্থী শিবিরে প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি বসবাস করেন।
এদিকে, প্রায় একইসময়ে উত্তরাঞ্চলের কোওরা এলাকায় টহলরত একটি সেনাদলের ওপর হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় মারা যান আরও ৪ সেনা। তবে জঙ্গিদের হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু জানায়নি সেনারা।
এদিকে, ত্রিপোলি শহরের কাছে একটি ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে সন্দেহভাজন বন্দুকধারীদের একটি গ্রপকে আক্রমণ করে টহল সেনারা। এতে দুপক্ষের সংঘর্ষ বেঁধে গেলে চার সেনা আহত হন।
৩৮ বছর আগের এক চুক্তির কারণে লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে লেবানিজ সেনাবাহিনী প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে শিবিরের আশপাশের এলাকায় জোরদার সেনাটহল রয়েছে। ফেব্র“য়ারি মাসে বৈরুতের কাছে একটি খ্রিস্টান এলাকায় বাসে বোমা হামলায় ৩ জন নিহত হওয়ার পর থেকে ফিলিস্তিনি শিবিরের ওপর নজরদারি বাড়িয়েছে লেবানিজ সেনারা।
সিরিয়াপন্থী ফাতাহ গ্র“প ভেঙ্গে গিয়ে গত বছর ফাতাহ আল ইসলাম গ্র“পটি আত্মপ্রকাশ করে। গ্র“পটিকে লেবাননে সিরীয় গোয়েন্দা শাখার সঙ্গে সম্পর্কযুক্ত বলে অভিযোগ করেছে লেবানন কর্তৃপক্ষ। কিন্তু সিরিয়া কিংবা জঙ্গি গ্র“পটির কেউই বিষয়টি স্বীকার করেনি।
