গাজায় ইসরায়েলি বোমা হামলায় ২ জন নিহত
ইসরায়েলি বোমা হামলায় শুক্রবার গাজায় ২ জন নিহত হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানায় একটি ভ্যান গাড়ির ওপর ইসরায়েলি বিমানবাহিনী বোমা হামলা চালালে ওই গাড়িতে থাকা দুই ফিলিস্তিনি নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও একজন।
নিহত দুইজনের মধ্যে একজন হামাসের সদস্য। তবে নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ইসরায়েলি কর্মকর্তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানান।
প্রতক্ষ্যদর্শীরা আরও জানায় এ হামলায় আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
প্রসঙ্গত এ সপ্তাহে ফিলিস্তিনি জঙ্গিদের দ্বারা সীমান্ত এলাকায় ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলি বিমানবাহিনী এ সপ্তাহে বেশ কয়েকবার গাজার ওপর বিমান হামলা চালায়।
