২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে: যুক্তরাষ্ট্র

ইসরায়েল গাজায় হামাসের নিরাপত্তা সদরদপ্তরে কয়েক দফা বিমান হামলা চালানোসহ হামাস দলের শীর্ষ নেতার গাড়ি গুঁড়িয়ে দেয়ার পরক্ষণেই যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, “হামাসের রকেট হামলা থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 09:18 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

ইসরায়েলের প্রশংসা করে যুক্তরাষ্ট্র আরও বলেছে, সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনিদের রকেট হামলার মুখে ইসরায়েল যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সিয়ান ম্যাককরম্যাক সাংবাদিকদের ইসরায়েল-ফিলিস্তিন দু’পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তবে তিনি এও বলেন যে, ফিলিস্তিনি রকেট হামলার জবাবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার গাজার প্রাণকেন্দ্রে অবস্থিত হামাসের নিরাপত্তা সদরদপ্তরে ইসরায়েলের হামলায় ২ জন নিহত হওয়াসহ অন্ততপক্ষে ৪০ জন আহত হয়।